মসনদ - ই-আ' ঈশা খা'র রাজধানী জঙ্গলবাড়ি পরিদর্শন করেছেন কিশোরগঞ্জ ইতিহাস সংসদের সদস্যরা । পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযাযী 'কিশোরগঞ্জ ইতিহাস সংসদ' -এর সদস্যবৃন্দ শনিবার সকাল ১০টায় ঐতিহাসিক জঙ্গলবাড়িতে উপস্থিত হন। তারপর সংগঠনের সভাপতির নেতৃত্বে ঐতিহাসিক দূর্গের ১০ একর আয়তনের সকল ঐতিহাসিক স্থাপনা ও স্মৃতিস্মারক পরিদর্শন করা হয়। এ সময় সংগঠনের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক প্রত্নতত্ত্ব বিদ মোঃ আমিনুল হক সাদী পরিদর্শন গাইড হিসেবে সকলকে সহযোগিতা করেছেন। তারপর বীর ইসা খাঁ ও জঙ্গলবাড়ির ঐতিহ্য নিয়ে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ইতিহাসবিদ মু আ লতিফ। আলোচনা সভার সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক প্রভাষক মোঃ আজিজুর রহমান নয়ন। শুভেচ্ছা বক্তব্যে বীর ঈশা খা স্মৃতি পাঠাগারের সভাপতি প্রত্নতত্ত্ববিদ মোঃ আমিনুল হক সাদী প্রত্নতত্ত্ব অধিদপ্তরের খনন কার্য থেকে আবিষ্কৃত নতুন স্থাপনা এবং বীর ইসা খাঁর বীরত্বগাঁথার জীবন ইতিহাস তুলে ধরেন।