ডায়াবেটিসে দেরি নয়, ব্যবস্থা নিন এখনই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জে নানা আয়োজনে বিশ্ব ডায়াবিটিস দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে শনিবার (১৪ নভেম্বর) সকালে ডায়াবেটিক সমিতি, কিশোরগঞ্জের উদ্যোগে বর্ণাঢ্য ম্যারাথন দৌড়, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। জেলাপ্রশাসক সোহানা নাসরিনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরিফুল আলম। প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী মো. শরিফুল আলম বলেন, “সমিতির উন্নয়নের লক্ষ্যে আমড়া সবাই একসাথে কাজ করব। আগামী দিনে ব্যক্তিগতভাবেও আমি এই সংস্থার পাশে থাকব। চিকিৎসকদের প্রতি অনুরোধ থাকবে, রোগীরা যেন আরও আন্তরিকতার সাথে মানসম্মত চিকিৎসাসেবা পান, সেদিকে বিশেষ নজর দেবেন।”তিনি আরও বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সারা দেশে সাম্য, মানবিক সহাবস্থান ও ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়ার যে কমর্যজ্ঞ চলছে, তার অংশ হিসেবে কিশোরগঞ্জকেও আমড়া ন্যায় ও উন্নয়নের একটি মডেলে রূপান্তর করতে চাঁই। এ লক্ষ্যে সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করছি।”সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম, কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন, জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল খান এবং সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাইদুর রহমান। বিশেষ অতিথির বক্তব্যে সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম ডায়াবেটিক হাসপাতালের অবকাঠামোগত উন্নয়নের ওপর জোর দিয়ে বলেন, “এই হাসপাতালের জন্য ১০ তলা ভবনের একটি নকশা ইতিমধ্যে তৈরি হয়েছে। প্রতিমন্ত্রী মহোদয়ের সাথে আলোচনা করে দ্রুত কীভাবে এই ভবনের কাজ শুরু করা যায়, আমড়া সেই উদ্যোগ নেব। প্রয়োজনে অর্থ বরাদ্দের জন্য আমড়া মাননীয় প্রধানমন্ত্রীর কাছেও যাব। পাশাপাশি সমাজের বিত্তবানদের সহযোগিতা ও আমাদের ব্যক্তিগত প্রচেষ্টায় হাসপাতালটির নির্মাণকাজ শুরু করতে চাঁই।”আলোচনা সভায় বক্তারা ডায়াবিটিস প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, সুশৃঙ্খল জীবনযাপন ও সময়মতো চিকিৎসা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, চিকিৎসক, ডায়াবেটিক সমিতির নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এর আগে সকালে দিবসটি উপলক্ষ্যে সমিতির উদ্যোগে একটি ম্যারাথন অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে ম্যারাথনে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।