গফরগাঁওয়ে সাহিত্য আড্ডা, আলোচনা সভা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

রফিকুল ইসলাম খান; গফরগাঁও, ময়মনসিংহ: | প্রকাশ: ১৪ নভেম্বর, ২০২৬, ০৫:০০ পিএম
গফরগাঁওয়ে সাহিত্য আড্ডা, আলোচনা সভা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
ছবি: FNS

ময়মনসিংহের গফরগাঁওয়ে বার্ষিক সাহিত্য আড্ডা, আলোচনা সভা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরে উপজেলার রসুলপুর আমলীতলা বাজারে রসুলপুর গণপাঠাগারের উদ্যোগে এ সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রসুলপুর গণপাঠাগারের উপদেষ্টা, চলচ্চিত্র অভিনেতা ও শহীদ বুদ্ধিজীবী সন্তান এবিএম সোহেল রসিদ। রসুলপুর গণপাঠাগারের সভাপতি ইহতিশামুল হক জাওয়াদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন ময়মনসিংহ শিকড় সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি কবি হানিফ রাজা ও বিশেষ আলোচক ছিলেন রসুলপুর গণপাঠাগারের সহ সভাপতি মামুন বিন হারুন। বিশেষ অতিথি ছিলেন রসুলপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী প্রধান শিক্ষক আঃ রাজ্জাক, মারজান সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি ডা. আনসার উদ্দিন ভূঁঞা, রসুলপুর গণপাঠাগারের উপদেষ্টা শাহীন শাহ, সমাজসেবক ও সংগঠক মোঃ আব্দুল কবির।
অনুষ্ঠানে আলোচনা সভা, কবিতা আবৃত্তি, গল্প পাঠ, সাহিত্যবিষয়ক বক্তব্য, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ করা হয়। এছাড়া লেখক, উপস্থাপক, কথাশিল্পী, সাংবাদিকসহ বিভিন্ন অঙ্গনের গুণীজন উপস্থিত ছিলেন। অনুষ্ঠান উপস্থাপনা করেন পাঠাগারের সহ প্রচার সম্পাদক মীর মোকছোদুল ইসলাম।

আপনার জেলার সংবাদ পড়তে