ইসলামি গণতান্ত্রিক পার্টির প্রেসিডিয়ামের জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে শেওড়াপাড়া মিরপুর দলীয় অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
ইসলামি গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান, সাবেক সংসদ সদস্য লায়ন এমএ আউয়ালের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রেসিডিয়ামের জরুরি আলোচনা সভায় অংশ নেন- দলের মহাসচিব, সাবেক পিপি অ্যাডভোকেট মোঃ নূরুল ইসলাম খান, প্রেসিডিয়াম সদস্য শহিদুল ইসলাম, মামুন পারভেজ, জগদীশ কর্মকার, ফেরদৌসী আলম, নাজমা ইসলাম ও শিলা হাওলাদার প্রমুখ ।
প্রেসিডিয়াম সভায় সভাপতির বক্তব্যে দলের চেয়ারম্যান, সাবেক সংসদ সদস্য লায়ন এমএ আউয়াল বলেন, আগামী দিনগুলোতে এদেশের রাজনীতি হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই দেশব্যাপী ইসলামি গণতান্ত্রিক পার্টির সাংগঠনিক কর্মকান্ড জোরদার করতে হবে, যাতে আগামী দিনের রাজনীতিতে এই দল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।
দলের মহাসচিব, সাবেক পিপি অ্যাডভোকেট মোঃ নূরুল ইসলাম খান বলেন, ইসলামি গণতান্ত্রিক পার্টির ২৬ টি জেলা ও ১২২ টি উপজেলায় শাঁখা কমিটি রয়েছে। এখন সাংগঠনিক সফরের মাধ্যমে এসব কমিটিকে আরও সক্রিয় ও শক্তিশালী করার পাশাপাশি আরও নতুন শাঁখা কমিটি গঠনের লক্ষ্যে আমড়া দ্রুত দেশব্যাপী সাংগঠনিক কর্মসূচি শুরু করবো।