ফেয়ার নিউজ সার্ভিসেস (এফএনএস) বাংলাদেশের অন্যতম প্রধান বেসরকারি সংবাদ সংস্থা ও অনলাইন নিউজ পোর্টাল। ২০১০ সালের জুন মাসে প্রতিষ্ঠিত এ সংবাদ সংস্থাটি দীর্ঘ ১৬ বছর ধরে বস্তুনিষ্ঠ ও সাহসী সাংবাদিকতার মাধ্যমে দেশের গণমাধ্যম অঙ্গনে সুনাম অর্জন করে আসছে।
প্রতিষ্ঠালগ্ন থেকেই সততা, দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে এ প্রতিষ্ঠানে কাজ করে আসছি। শুরুতে সৈয়দপুর প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করলেও পরবর্তীতে কর্তৃপক্ষের আস্থায় নীলফামারী জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছি। দীর্ঘ এই পথচলায় প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত থাকতে পেরে আমি গর্বিত।
এফএনএসের প্রধান কার্যালয় ঢাকার তোপখানা রোড, সেগুনবাগিচায়। একঝাঁক তরুণ, মেধাবী ও শিক্ষিত সংবাদকর্মীর পরিচালনায় প্রতিষ্ঠানটি সারা দেশে তরুণ ও অভিজ্ঞ গণমাধ্যমকর্মীদের নিয়ে এগিয়ে চলেছে।
দীর্ঘ ১৬ বছরে দেশের প্রত্যন্ত অঞ্চলের কৃষি, শিল্প, শিক্ষা, ব্যাবসা-বাণিজ্য, জনসমস্যা, সম্ভাবনা, অনিয়ম ও দুর্নীতির নানা চিত্র সাহসিকতার সঙ্গে সংবাদমাধ্যমে তুলে ধরেছে এফএনএস। সত্য প্রকাশের এই ধারাবাহিকতায় অনেক সময় সংবাদকর্মীদের নানা প্রতিকূলতা ও চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে।
ব্যক্তিগত কর্মজীবনেও অন্যায়, অনিয়ম ও দুর্নীতির খবর প্রকাশ করতে গিয়ে মামলার স্বীকার হয়েছি, পেয়েছি একাধিক আইনি নোটিশ। কিন্তু কোনো হুমকি কিংবা চাপের কাছে মাথানত করিনি। সত্য ও ন্যায়ের পক্ষে কলম চালিয়ে গেছি। কারণ, আমি বিশ্বাস করি সাংবাদিকতার মূল শক্তি হচ্ছে সত্য প্রকাশের সাহস। আমি ওবায়দুল ইসলাম, এফএনএসের নীলফামারী প্রতিনিধি হিসেবে গর্বের সঙ্গে বলতে চাঁই, এ প্রতিষ্ঠানের সঙ্গে আমার পথচলা শুধু পেশাগত সম্পর্ক নয়, এটি আমার দীর্ঘদিনের ভালোবাসা, আস্থা ও আত্মিক বন্ধন।
ফেয়ার নিউজ সার্ভিসেসের ১৬ বছরের গৌরবময় পথচলা আরও সমৃদ্ধ, গতিশীল ও মসৃণ হোক। সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে প্রতিষ্ঠানটি আরও বহুদূর এগিয়ে যাক এই প্রত্যাশা ও শুভকামনা রইল। শুভ জন্মযাত্রার ১৬ বছর, ফেয়ার নিউজ সার্ভিসেস (এফএনএস)।