খুলনার শীর্ষ সন্ত্রাসী নূর আজিম বাহিনীর শীর্ষ সন্ত্রাসী ও নূর আজিমের ভাই শাহারিয়ার ইসলাম রকি (৩২) কে গ্রেফতার করেছে এসআরবি। বৃহস্পতিবার মাদারীপুর জেলার শিবচরের ডিসি রোড এলাকায় এসআরবি-৬ ও এসআরবি-৮এর যৌথ টিম অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতার শীর্ষ সন্ত্রাসী রকির খুলনা মহানগরীর ৮/১ টুটপাড়া ইস্ট সার্কুলার লেনের মৃত শাহজাহানের ছেলে। তার বিরুদ্ধে তিনটি হত্যা ও চারটি মাদক মামলাসহ ৯টি মামলার রয়েছে।
এসআরবি-৬’র মিডিয়া কর্মকর্তা সৈয়দ ফজলুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুর সাড়ে ৩টার দিকে মাদারীপুর জেলার শিবচরের ডিসি রোড এলাকায় এসআরবি-৬ ও এসআরবি-৮এর যৌথ টিম অভিযান চালিয়ে শীর্ষ সন্ত্রাসী নূর আজিম বাহিনীর শীর্ষ সন্ত্রাসী ও নূর আজিমের আপন ভাই শাহারিয়ার ইসলাম রকিকে গ্রেফতার করে। পরে কড়া পাহারায় রাতে তাকে খুলনায় আনা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার বিরুদ্ধে তিনটি হত্যা ও চারটি মাদক মামলাসহ ৯টি মামলার তথ্য পাওয়া গেছে। তাকে খুলনা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
তিনি জানান, সম্প্রতি নগরীর নিউ অ্যাপোলো ডায়াগনস্টিক অ্যান্ড কলসালটেশন সেন্টারে চাঁদার দাবিতে সশস্ত্র হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এই হামলায় নূর আজিম বাহিনীর নাম উঠে আসে। এছাড়া নূর আজিম বাহিনীর বিরুদ্ধে মাদক ব্যাবসা, চাঁদাবাজি ও হত্যাকা-সহ বিভিন্ন অভিযোগ রয়েছে। নূর আজিম বাহিনীসহ অন্যান্য সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে এসআরবির অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি উল্লেখ করেন।