সাতকানিয়া কলেজে নবীনদের বরণ করে নিল ছাত্রশিবির

মোহাম্মদ বেলাল হোছাইন; সাতকানিয়া, চট্টগ্রাম: | প্রকাশ: ১৪ নভেম্বর, ২০২৬, ০৩:০৮ পিএম
সাতকানিয়া কলেজে নবীনদের বরণ করে নিল ছাত্রশিবির
ছবি: FNS

বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির সাতকানিয়া কলেজ শাখার উদ্যোগে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ ১৪ নভেম্বর শনিবার দুপুরে কলেজ ক্যাম্পাস অডিটোরিয়ামে বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির সাতকানিয়া কলেজ শাখার উদ্যোগে শাঁখা সভাপতি ওয়ালিউল্লাহর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামÑ১৫ (সাতকানিয়াÑলোহাগাড়া) সংসদীয় আসনের সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের কেন্দ্রীয় শিক্ষা সম্পাদক মুহাম্মদ ইব্রাহিম। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের আমির আনোয়ারুল আলম চৌধুরী। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার সভাপতি আসহাব উদ্দিন, ডাকসুর নির্বাহী সদস্য রায়হান উদ্দিন, বাংলাদেশ জামায়াতে ইসলামি সাতকানিয়া পৌরসভা শাখার আমির অধ্যক্ষ হামিদ উদ্দিন আজাদ প্রমূখ।। প্রধান অতিথি তাঁর বক্তব্যে কলেজের সার্বিক উন্নয়নে সর্বাত্মক ভূমিকা রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি শিক্ষার্থীদের মেধা ও নৈতিক চরিত্র গঠনের মাধ্যমে আদর্শ নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।

আপনার জেলার সংবাদ পড়তে