এফএনএস (মোঃ আলমগির হোসেন; ভালুকা, ময়মনসিংহ) :

ভালুকায় বাস চাপায় ঔষধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি নিহত

এফএনএস | প্রকাশ: ১৪ নভেম্বর, ২০২৬, ০২:৪১ পিএম
ভালুকায় বাস চাপায় ঔষধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি নিহত
ছবি: FNS

ভালুকায় এসিআই কোম্পানির ঔষধ বিক্রয় প্রতিনিধি আব্দুল মান্নান (৩২) বাস চাপায় নিহত হয়েছেন। পুলিশ লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্থান্তর করা হয়েছে। সে ঠাকুরগাঁও সদর উপজেলার মাঝ গ্রামের দছির উদ্দিনের ছেলে। ঘটনাটি ঘটেছে গত শুক্রবার রাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভান্ডাব নামক স্থানে।
হাইওয়ে থানা পুলিশ সূত্রে জানাযায়,ঘটনার সময় আব্দুল মান্নান মোটর সাইকেল যোগে ভালুকা থেকে ভরাডোবায় যাচ্ছিলেন। এ সময় ময়মনসিংহগামী অজ্ঞাত বাস চাপাদিলে ঘটনাস্থলেই সে মারা যায়। ভালুকায় স্বপরিবারে ভাড়া বাসায় থেকে এসিআই কোম্পানির ঔষধ বিক্রয় প্রতিনিধি হিসাবে কর্মরত ছিলেন।
ভরাডোবা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ খোরশেদ আলম জানান, দুই বাসের পারাপারি করার কারণে মোটর সাইকেলকে চাঁপা দিলে আব্দুল মান্নান দুর্ঘটানার স্বীকার হয়। নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়না তদন্ত লাশ হস্থান্তর করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে