কাপাসিয়ায় জামায়াতের উদ্যোগে মাদক বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত

এফ এম কামাল হোসেন; কাপাসিয়া, গাজীপুর
| আপডেট: ১৪ নভেম্বর, ২০২৬, ০১:৩২ এএম | প্রকাশ: ১৪ নভেম্বর, ২০২৬, ০১:৩২ এএম
কাপাসিয়ায় জামায়াতের উদ্যোগে মাদক বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত
ছবি: FNS

মাদক মুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে "মাদককে না বলো" এই বিষয়কে গুরুত্ব দিয়ে গাজীপুরের কাপাসিয়ায় জামায়াতে ইসলামীর উদ্যোগে মাদক বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৩ নভেম্বর বিকালে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের তারাগঞ্জ বাজারে

শত স্ফূর্ত এ সভা অনুষ্ঠিত হয় ।

আয়োজিত মাদকবিরোধী মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন গাজীপুর -৪ (কাপাসিয়া) আসনের এমপি মু. সালাহউদ্দিন আইউবী।
বিশিষ্ট ব্যবসায়ী ও জামায়াত নেতা সাখাওয়াত হোসেন সাকিরের এ সভায় সভাপতিত্ব করেন। স্থানীয় দুর্গাপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাওলানা হারিছুল হকের পরিচালনায় অনুষ্ঠিত মাদকবিরোধী মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাপাসিয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা ফরহাদ হোসেন মোল্লা, সহকারী সেক্রেটারি মাওলানা মাছুদুর রহমান ফাত্তাহ, দুর্গাপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির আকরাম হোসেন, জামায়াত নেতা মাওলানা ইসমাঈল পাঠান, মাওলানা বিল্লাল হোসেন, মোফাজ্জল হোসেন খান,আজহারুল ইসলাম মানসুর প্রমূখ।
সভায় বক্তারা যেকোনো মূল্যে সমাজ থেকে মাদক, ইভটিজিং, কিশোর গ্যাংয়ের উৎপাত সহ নানা অনিয়ম ও বৈষম্য দূর করতে হবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

আপনার জেলার সংবাদ পড়তে