ড্র দিয়ে শেষ হলো রাওয়ালপিন্ডি টেস্ট

এফএনএস স্পোর্টস | প্রকাশ: ১৩ নভেম্বর, ২০২৬, ০৭:২৩ পিএম
ড্র দিয়ে শেষ হলো রাওয়ালপিন্ডি টেস্ট
ছবি: FNS

রাওয়ালপিন্ডিতে পাকিস্তান-শ্রীলঙ্কা মধ্যকার দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট ম্যাচে জিততে পারল না কেউ। ম্যাচটি ড্র মেনে নিয়েছে দুদলই। আগামী মঙ্গলবার সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচে পরস্পরের বিপক্ষে মাঠে নামবে তারা। ম্যাচের শুরুতে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নামে পাকিস্তান। ৯ উইকেটে ৪৩৪ রানে ইনিংস ঘোষণা করে স্বাগতিকরা। জবাবে সবকটি উইকেট হারিয়ে শ্রীলঙ্কা করে ৪৪৬ রান। তারা লিড নেয় ১২ রানের। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ২৮৪ রান করে পাকিস্তান। পরে ব্যাট করার সুযোগ পায়নি লঙ্কানরা। চতুর্থ দিন শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে ১ উইকেটে ৫৭ রান করেছিল পাকিস্তান। পঞ্চম দিনের খেলায় ব্যাট করতে নামেন আগের দিনের দুই অপরাজিত দুই ব্যাটার আজান আওয়াইস ও মোহাম্মদ তোহা। কিন্তু দুজনের কেউই এদিন ব্যক্তিগত খাতায় রান যোগ করতে পারেননি। ২২ রানে আজান ও ২৪ রানে আজান আউট হন। চতুর্থ উইকেটে দলনেতা বাবর আজমকে নিয়ে ৫০ রানের জুটি গড়েন সৌধ শাকিল। ৪৮ বলে ৩৪ রানে থামে বাবরের ইনিংস। পরের উইকেটে নেমে ১৩ রান করেন সালমান আলি আগা। এদিকে আপনতালে ব্যাট করতে থাকেন শাকিল। তাকে সঙ্গ দিয়ে যান গাজি ঘুরি। ৩৫ রানে ঘুরি ফিরলেও ফিফটির পূরণের পর সেঞ্চুরির দিকে এগোতে থাকেন শাকিল। কিন্তু দিনের ৩ রানের আক্ষেপ থেকে যায় তার। ব্যক্তিগত ৯৭ রানে লাহিরু কুমারার বলে বোল্ড হন তিনি। এছাড়া ১৬ রান করেন আরাফাত মিনহাস। আর ৬ রানে অপরাজিত থাকেন। রাজাউল্লাহ। ১৩০ রানের খরচায় ৭টি উইকেট নেওয়া পাকিস্তানি পেসার সাকিব খান ম্যাচ সেরা নির্বাচিত হয়েছেন।