জুলাই আন্দোলনের নেতৃত্বের কারণেই নুসরাতের বাড়িতে আগুন: রিজভী

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ১২ নভেম্বর, ২০২৬, ০৫:৪৫ পিএম
জুলাই আন্দোলনের নেতৃত্বের কারণেই নুসরাতের বাড়িতে আগুন: রিজভী
ছবি: FNS

জুলাই আন্দোলনে নেতৃত্ব দেয়ার কারণেই জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুম এর বাড়িতে আগুন দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

নানাভাবে দেশকে অস্থির করে তোলা হচ্ছে। সারাদেশে পরিকল্পিতভাবে নাশকতার চেষ্টা করা হচ্ছে। এর তীব্র নিন্দা জানিয়ে সারাদেশে চলমান পরিকল্পিত নাশকতার আর বেশিদিন চলবে না বলেও আশ্বাস দেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

অপশক্তি কখনোই চুপ থাকেনা উল্লেখ করে তিনি বলেন, ‘অনেকেই টকশোতে ফ্যাসিবাদের পক্ষে সাফাই গেয়ে দেশকে অস্থিতিশীল করে তোলার পাঁয়তারা করছে।’

আপনার জেলার সংবাদ পড়তে