চাটমোহরে আওয়ামী লীগের তিন নেতা-কর্মী আটক

হেলালুর রহমান জুয়েল; চাটমোহর, পাবনা: | প্রকাশ: ১১ নভেম্বর, ২০২৬, ০৬:১৫ পিএম
চাটমোহরে আওয়ামী লীগের তিন নেতা-কর্মী আটক
ছবি: FNS

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের ৩ জন নেতা-কর্মীকে আটক করেছে থানা পুলিশ। গত মঙ্গলবার ও গতকাল বুধবার এদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন উপজেলার ফৈলজানা ইউনিয়ন আওয়ামী লীগের নেতা ইউপি সদস্য কুয়াবাসী গ্রামের হাসান আলীর ছেলে জামান মাসুদ (৩৮),ডিবিগ্রাম ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ধানবিলা গ্রামের নজরুল ইসলামের ছেলে মেহেদি হাসান (২৯) ও গুনাইগাছা ইউনিয়নের পৈলানপুর গ্রামের মজিবর রহমানের ছেলে স্চ্ছোসেবক লীগের নেতা নাসিম হোসেন (২২)। গ্রেফতারকৃতদের নাশকতা মামলায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এদিকে সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে যুবদল চাটমোহর উপজেলা ও পৌর শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে বিএনপি কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে অনুষ্ঠিত পথসভায় বক্তব্য দেন,উপজেলা যুবদলের আহবায়ক গোলজার হোসেন,সদস্য সচিব ফারুক হোসেন,পৌর যুবদলের আহবায়ক তানভীর জুয়েল লিখন।

আপনার জেলার সংবাদ পড়তে