এফএনএস (এ.কে. আজাদ সেন্টু; লালপুর, নাটোর) :

লালপুরে বিদ্যালয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

এফএনএস | প্রকাশ: ১১ নভেম্বর, ২০২৬, ০৪:১৩ পিএম
লালপুরে বিদ্যালয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন
ছবি: FNS

নাটোরের লালপুরে ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান লালপুর শ্রী সুন্দরী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ নভেম্বর- ২০২৬) সকাল ১০টায় বিদ্যালয় চত্বরে বিদ্যালয় কর্তৃপক্ষের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও লালপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ হারুনার রসিদ (পাপ্পু)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালপুর শ্রী সুন্দরী পাইলট মডেল উচ্চবিদ্যালয় (বি,এম সংযোজিত) অভিভাবক সদস্য ও লালপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ রবিউল ইসলাম (রবি), লালপুর শ্রী সুন্দরী পাইলট মডেল উচ্চবিদ্যালয় (বি,এম সংযোজিত) শিক্ষক প্রতিনিধি মোঃ আব্দুল বারী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লালপুর শ্রী সুন্দরী পাইলট মডেল উচ্চবিদ্যালয় (বি,এম সংযোজিত) প্রধান শিক্ষক
খাজা শামীম মোঃ ইলিয়াস হোসেন। অনুষ্ঠানের শুরুতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা করা হয়। বক্তারা দিবসটির ঐতিহাসিক প্রেক্ষাপট, জাতীয় ঐক্য, দেশপ্রেম ও গণতান্ত্রিক মূল্যবোধ সম্পর্কে শিক্ষার্থীদের ধারণা প্রদান করেন। পাশাপাশি শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত হয়ে আদর্শ, নৈতিকতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানানো হয়।
বিদ্যালয়ের শিক্ষার্থীদের মেধা, সৃজনশীলতা ও প্রতিভা বিকাশে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। এ সময় শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। অনুষ্ঠানে লালপুর উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মোঃ আশিকুর রহমান মুক্তি সহ বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা ও পুরস্কার বিতরণ শেষে দেশ, জাতি, বিদ্যালয়ের সার্বিক উন্নতি এবং সকলের কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে