এফএনএস (মোঃ আব্দুল হাই; পাঁচবিবি, জয়পুর হাট) :

পাঁচবিবিতে র‌্যাব পরিচয়ে গরু ব্যবসায়ির ১ লাখ টাকা ছিনতাই

এফএনএস | প্রকাশ: ১১ নভেম্বর, ২০২৬, ১২:১৪ পিএম
পাঁচবিবিতে র‌্যাব পরিচয়ে গরু ব্যবসায়ির ১ লাখ টাকা ছিনতাই
ছবি: FNS

পাঁচবিবিতে র‌্যাব পরিচয়ে এক গরু ব্যবসায়ীর কাছ থেকে ১ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী পাঁচবিবি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে পাঁচবিবি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের পাশে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী গরু ব্যবসায়ী মো. সোলাইমান আলী (৪৫) উপজেলার ধরঞ্জী ইউনিয়নের হাটখোলা গ্রামের আব্দুল মজিদের ছেলে।
অভিযোগ সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে গরু কেনাবেচা শেষে নগদ ১ লাখ টাকা নিয়ে বাড়ি ফিরছিলেন সোলাইমান আলী। পথে পাঁচবিবি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের পশ্চিম পাশে পৌঁছালে হেলমেট পরিহিত দুই অজ্ঞাত ব্যক্তি মোটরসাইকেল নিয়ে পেছন থেকে এসে তাঁর পথরোধ করে। এ সময় তারা নিজেদের র‌্যাব পরিচয় দিয়ে তাঁকে বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে তল্লাশি চালায়। একপর্যায়ে তাঁর কাছে থাকা গরু বিক্রির নগদ ১ লাখ টাকা ছিনিয়ে নিয়ে মোটরসাইকেলযোগে দ্রুত পালিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগী সোলাইমান আলী পাঁচবিবি থানায় লিখিত অভিযোগ দিয়ে সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত ও আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

আপনার জেলার সংবাদ পড়তে