চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় গোপন বৈঠক চলাকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সাত নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক এবং ভাংবাড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কাউসার আহম্মেদ বাবলু। পুলিশের দাবি, গ্রেপ্তারের সময় তাঁরা ‘জয় বাংলা’ স্লোগান দিচ্ছিলেন।
মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুর ১২টার দিকে ভাংবাড়িয়া বাজারের আলী প্রামাণিকের চায়ের দোকানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় নিষিদ্ধ ছাত্রলীগের ডাকা দেশব্যাপী ধর্মঘটকে কেন্দ্র করে নাশকতার পরিকল্পনা চলছিল বলে পুলিশের দাবি।
এদিকে বাবলুর ছেলে আরিফ আহমেদ প্রিন্সের অবস্থান শনাক্তে খোঁজ নেওয়া হচ্ছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।
বিশেষ সূত্রের দাবি, আরিফ আহমেদ প্রিন্স বর্তমানে কানাডায় অবস্থান করছেন। তবে তাঁর অবস্থান ও অভিযোগের বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা জাল নিয়েছেন তিনি কোথায় অবস্থান করছেন এ বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।
দেশে থাকলে অবশ্যই তাকে গ্রেফতার করা হবে।
আলমডাঙ্গা থানার ওসি (তদন্ত) মো. কামরুজ্জামান জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।