আশাশুনিতে শিশু ফোরাম ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির যৌথ সভা

মোঃ মুজিবুর রহমান; পাটকেলঘাটা, সাতক্ষীরা: | প্রকাশ: ১০ নভেম্বর, ২০২৬, ০৬:৫২ পিএম
আশাশুনিতে শিশু ফোরাম ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির যৌথ সভা
ছবি: FNS

জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ ঝুঁকি মোকাবিলায় শিশুদের অংশগ্রহণ, নেতৃত্ব ও অধিকার নিশ্চিত করতে আশাশুনিতে শিশু ফোরাম ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) উপজেলা পরিষদ হলরুমে এ সসভা অনুষ্ঠিত হয়।জাগ্রত যুব সংঘের (জেজেএস) উদ্যোগে এবং ও এর সহযোগিতায় সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামানন্দ কুণ্ডু। সভায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আমিরুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার হাসানুজ্জামান, মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুর রহমান, প্রেসক্লাব সভাপতি এস কে হাসান, যুগ্ম সম্পাদক লিংকন আসলাম, সমাজসেবা কর্মকর্তা, সিপিপি সহকারী পরিচালক, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যান, শিক্ষক, সাংবাদিক, উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য, শিশু ফোরামের প্রতিনিধি ও অভিভাবক, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য, শিশু ফোরামের প্রতিনিধি ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। জেজেএস এর পক্ষে উপস্থিত ছিলেন এসসিভিএল প্রকল্পের অ্যাডভোকেসি অফিসার আবদুল্লাহ আল হোসাইন এবং জলবায়ু পরিবর্তনবিষয়ক এডুকেটর ফরহাদ হোসেন। সভায় শিশু ফোরামের সদস্যরা জলবায়ু পরিবর্তন ও দুর্যোগের ফলে সৃষ্ট সমস্যা এবং নিজেদের অভিজ্ঞতা তুলে ধরেন। তারা দুর্যোগ আশ্রয়কেন্দ্রে শিশু, নারী ও প্রতিবন্ধীবান্ধব পরিবেশ, নিরাপদ পানি, পৃথক স্যানিটেশন, শিশুখাদ্য কর্নার, পর্যাপ্ত আলো ও নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। এ ছাড়া বিদ্যালয় ও আশ্রয়কেন্দ্রের নিরাপত্তা জোরদার, দুর্যোগ প্রস্তুতিমূলক মহড়া, বৃক্ষরোপণ এবং সচেতনতামূলক কার্যক্রমে শিশুদের সম্পৃক্ত করার সুপারিশ করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে