গাবতলীতে বিএনপি নেতাকে গ্রেপ্তার করে কারাগারে প্রেরণ

মো: আমিনুর ইসলাম; গাবতলী, বগুড়া: | প্রকাশ: ১০ নভেম্বর, ২০২৬, ০৬:৫৫ পিএম
গাবতলীতে বিএনপি নেতাকে গ্রেপ্তার করে কারাগারে প্রেরণ
ছবি: FNS

বগুড়ার গাবতলী রামেশ্বরপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ আইনুল হুদা মুঞ্জুকে পুলিশ গ্রেফতার করে রোববার (৮ নভেম্বর) আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করেছে।

‎গ্রেফতারকৃত আইনুল হুদা মুঞ্জু গাবতলী উপজেলার রামেশ্বরপুর ইউনিয়নের মাঝপাড়া গ্রামের পিতা মৃত্যু আব্দুল বারীর ছেলে। আইনুল হুদা মুঞ্জুর নিঃশর্ত মুক্তির দাবি করেছে বিএনপি নেতৃবৃন্দ।

জানাগেছে, বগুড়া সদর থানার শাকারিয়া ইউনিয়নের বারুইপাড়া গ্রামের রিমা বেগম পিতা মৃত্যু মোন্তেজার রহমান। বাদীনির দায়েরকৃত ২৯ মার্চ ২০২৬ তারিখে গাবতলী মডেল থানায় মারপিট সংক্রান্ত একটি মামলা দায়ের করেন। উক্ত মামলায় আইনুল হুদা মুঞ্জুকে ২ নং সহ তার পরিবারের সদস্যদের আসামি করা হয়। মামলাটি থানা হতে তার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। আদালত থেকে তার বিরুদ্ধে গ্রেফতারি ওয়ারেন্টি হয়। এর প্রেক্ষিতে গাবতলী মডেল থানার পুলিশ ৭ নভেম্বর রাতে গ্রেফতার করে পরদিন আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে।

‎আইনুল হুদা মুঞ্জু রামেশ্বরপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক।

‎তার নিঃশর্ত মুক্তি দাবি করেছেন, রামেশ্বরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ শহিদুল ইসলাম মুন্নু, সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান মতি,

‎রামেশ্বরপুর ইউনিয়ন বিএনপি'র এক নম্বর যুগ্ন সাধারণ সম্পাদক ও ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শ্বপন মন্ডল সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

‎আইনুল হুদা মুঞ্জুর মেয়ে সুরাইয়া আক্তার জানান, বাদী রিমার পিতা ও ভাইয়েরা এলাকায় আওয়ামী লীগের শাসনামলে বিভিন্ন মানুষকে কারনে অকারণে হয়রানি করছে। আমার পিতা সহ আমাদের নামে ভিত্তিহীন মামলা দিয়েছে।

এই মামলা হয়রানি মূলক, আমি আমার পিতা আইনুল হুদা মুঞ্জুর নিঃশর্ত মুক্তি দাবি করছি।

‎হয়রানি মূলক মামলায় বিএনপিনেতা আইনুল হুদা মুঞ্জু গ্রেফতার হওয়ায় বিএনপি নেতৃবৃন্দ ও এলাকার সাধারণ মানুষের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। আইনুল হুদা মুঞ্জুর দ্রুত মুক্তি দাবি করেছেন। এব্যাপারে মামলার বাদীর মতামত নেয়া সম্ভব হয়নি।

আপনার জেলার সংবাদ পড়তে