আশাশুনি উপজেলার তুয়ারডাঙ্গা মৌজায় ২০ বছরের ভোগদখলী খাস সম্পত্তি ডিসিআর পেতে আকুতি জানিয়েছেন ভূমিহীন শহিদুল ইসলাম দিং। তুয়ারডাঙ্গা গ্রামের মৃত সৈয়দ আলী সরদারের ছেলে শহিদুল ইসলাম দিং তুয়ারডাঙ্গা মৌজায় ১ নং খতিয়ানে ১০০১ দাগে ২.০০ একর জমি ২০ বছর যাবৎ ভোগদখলে আছেন। তারা জমিতে ১০০ কেওড়া গাছ লাগিয়েছেন। গাছগুলো বেশ বড় বড় হয়েছে। জমিতে তারা মাছ চাষ করে সংসার নির্বাহ করে থাকেন। শহিদুল ২০২৫ সালে ডিসিআর নেয়। শান্তিপূর্ণ ভোগদখলী জমি ১৪৩২ সালে ডিসিআর পেতে শহিদুল দিং যথা নিয়মে আবেদন করে। শহিদুল ইসলাম অভিযোগ করেন, তৎকালীন নায়েব প্রকাশ্যে কোন তদন্ত করেননি। আমাদের দখলে থাকা ও ভোগকৃত জমি শুনেছি গোপনে আঃ হাই মোল্যার নামে ডিসিআর দেন। অথচ কেউ কখনোই দখল নিতে আসেনি। আমড়া শান্তিপূর্ণ দখলে থাকাবস্থায় আমি, মাকছুদা ও মাছুম বিল্লাহ ১৪৩৩ সালের ডিসিআর পেতে পুনরায় আবেদন করেছি। এবারও গোপনে গোপনে আমাদের দখলে থাকা জমি অন্য কাউকে দখলে আছে দেখিয়ে ডিসিআর না দেওয়া হয় সে ব্যাপারে উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে আকুল আবেদন করা হয়েছে। সাথে সাথে আমাদের দখল আছে কিনা, সেখানে গাছ লাগানো ও চৌকি ঘর আছে কিনা সঠিক তদন্তের দাবি জানান হয়েছে।