শেরপুরে হত্যা রহস্য উদ্ঘাটনে ডিআইজির পুরস্কার

এফএনএস (সৌরভ অধিকারী শুভ; শেরপুর, বগুড়া) : | প্রকাশ: ৯ নভেম্বর, ২০২৬, ১১:২৪ পিএম
শেরপুরে হত্যা রহস্য উদ্ঘাটনে ডিআইজির পুরস্কার
ছবি: FNS

বগুড়ার শেরপুরে অটোরিকশাচালক আসাদুল ইসলাম (২৫) হত্যাকাণ্ডের মতো ক্লুলেস মামলার দ্রুত রহস্য উদ্ঘাটন ও জড়িতদের গ্রেপ্তার করায় রবিবার (৮ নভেম্বর) সকালে তদন্তকারী কর্মকর্তাকে বিশেষ অর্থ পুরস্কার প্রদান করেছেন রাজশাহী রেঞ্জের উপ-মহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) মীর আশরাফ আলী।
এ সময় বগুড়ার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ উপস্থিত ছিলেন। মামলাটির সফল তদন্তের স্বীকৃতি হিসেবে শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ও মামলার তদন্তকারী কর্মকর্তা জয়নুল আবেদীনের হাতে এ পুরস্কার তুলে দেওয়া হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২৭ অক্টোবর বিকেলে শেরপুরের শাহবন্দেগী ইউনিয়নের কৃষ্ণপুর নামাপাড়া এলাকায় করতোয়া নদীর পূর্ব পাড় থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের জবাই করা মরদেহ উদ্ধার করা হয়। পরে নিহতের স্ত্রী মিম খাতুন মরদেহটি গাড়ীদহ ইউনিয়নের কাফুরা গ্রামের অটোরিকশাচালক আসাদুল ইসলামের বলে শনাক্ত করেন।
ঘটনার কোনো প্রত্যক্ষ ক্লু না থাকা সত্ত্বেও পুলিশ পরিদর্শক জয়নুল আবেদীনের নেতৃত্বে আধুনিক তথ্যপ্রযুক্তি ও নিবিড় তদন্তের মাধ্যমে হত্যাকাণ্ডের মূল রহস্য উন্মোচিত হয় এবং জড়িত আসামিদের গ্রেপ্তার করা সম্ভব হয়। পুলিশের এই দায়িত্বশীল ও পেশাদার ভূমিকার প্রশংসাস্বরূপ ডিআইজি রেঞ্জ এ পুরস্কার প্রদান করেন।

আপনার জেলার সংবাদ পড়তে