"করবো সমবায়, গড়বো দেশ সবার জন্য বাংলাদেশ' প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সারাদেশের ন্যায় সমবায় বিভাগ, কিশোরগঞ্জ এর উদ্যোগে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন, বর্নাঢ্য সমবায় র্যালি, আলোচনা সভা ও সমবায় পণ্য মেলার মাধ্যমে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদ্যাপিত হয়েছে। রবিবার সকালে সমবায় কমিউনিটি সেন্টার, খরমপট্টি কিশোরগঞ্জ এ আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলাপ্রশাসক সোহানা নাসরিন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম । বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ খান সোহেল। এসময় উপস্থিত ছিলেন জেলা বহুমুখী সমবায় সমিতি লিমিটেড এরবসভাপতি মোঃ শরীফুল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন
জেলা সমবায় অফিসার মোঃ নবীউল ইসলাম। প্রতিপাদ্য বিষয়ের উপর আলোচনা সভায় অতিথি বৃন্দ ও বিশিষ্ট সমবায়ীগণ এবং বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগণ বক্তব্য রাখেন। অনুষ্ঠান শেষে জেলার শ্রেষ্ঠ সমবায়ী, সর্বোচ্চ সিডিএফ প্রদানকারী সমবায় সমিতিকে ক্রেস্ট ও সম্মাননা সনদ বিতরণ করা করা হয়। সমবায়ীগণের উপস্থিতির পাশাপাশি বিশিষ্ট ব্যক্তিবর্গ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।