কুষ্টিয়ার দৌলতপুরে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের যৌথ উদ্যোগে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।দৌলতপুর উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে দিবস টি উদ্যাপন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি
প্রদীপ কুমার দাস, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিআরডিবির নবনির্বাচিত চেয়ারম্যান, উপজেলা বিএনপির সাবেক সেক্রেটারি শহীদ সরকার মঙ্গল,দৌলতপুর প্রেসক্লাবের সভাপতি, দিনকাল প্রতিনিধি মোঃ সাইফুল ইসলাম (শাহীন), পল্লী উন্নয়ন কর্মকর্তা শাকুর আহমেদ, যুব উন্নয়ন কর্মকর্তা কে,এম, সেলিম রেজা, আইসিটি কর্মকর্তা মোঃ সোহেল রানা,উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ খাদেমুল ইসলাম। সমবায়ীদের মধ্যে বক্তব্য রাখেন মোঃগোলাম মোস্তফা,মোঃ সাকিমউদ্দিন , মোঃ ইন্তাদুল ইসলাম, মোঃ কামরুল ইসলাম। এর আগে বর্ণাঢ্য রেলি বের করা হয়। আয়োজিত অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক,বিভিন্ন সমবায় সমিতির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন ।