"করব সমবায়, গড়বো দেশ সবার জন্য বাংলাদেশ"

আটোয়ারীতে ৫৫তম জাতীয় সমবায় দিবস ২০২৬ উদ্যাপিত

এফএনএস (মোঃ আনিসুর রহমান; আটোয়ারী, পঞ্চগড়) :
| আপডেট: ৮ নভেম্বর, ২০২৬, ০১:৩৫ পিএম | প্রকাশ: ৮ নভেম্বর, ২০২৬, ০১:৩৫ পিএম
আটোয়ারীতে ৫৫তম জাতীয় সমবায় দিবস ২০২৬ উদ্যাপিত
ছবি: FNS



"করবো সমবায়, গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ" প্রতিপাদ্যকে সামনে রেখে নানা আয়োজনের মধ্য দিয়ে পঞ্চগড়ের আটোয়ারীতে উদ্যাপিত হয়েছে ৫৫তম জাতীয় সমবায় দিবস ২০২৬। উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের যৌথ উদ্যোগে এই দিবসটি পালন করা হয়। ৮ নভেম্বর রবিবার সকাল সাড়ে ১০টায় জাতীয় ও সমবায় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের কর্মসূচির শুভ সূচনা করা হয়। এরপর সকাল ১১টায় একটি বর্ণাঢ্য রেলি বের করা হয়। র‌্যালিটি আটোয়ারীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ হলরুমে এসে এক আলোচনা সভায় মিলিত হয়।

উপজেলা সমবায় অফিসার মোঃ ফারুক হোসেন-এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  আটোয়ারী উপজেলা নির্বাহী অফিসার নিরুপমা রায়।  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত  ছিলেন,  সহকারী কমিশনার (ভূমি) প্রশান্ত কুমার, আটোয়ারী উপজলা  বিএনপির সভাপতি এ জেড এম বজলুর রহমান জাহেদ,  সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম দুলাল, বণিক সমিতির সভাপতি কমলেশ চন্দ্র ঘোষ, তোড়িয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আতাউর রহমান, জেলা যুব উন্নয়নের সহকারী অফিসার মোঃ শহিদুল ইসলাম মানিক  প্রমুখ।  

সভায় বক্তারা সমবায়ের গুরুত্ব তুলে ধরে বলেন,

"করবো সমবায়, গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ" এই স্লোগানকে ধারণ করে দেশের অর্থনৈতিক উন্নয়ন এবং আত্মনির্ভরশীলতা অর্জনে সমবায় আন্দোলনের ভূমিকা অপরিসীম। সমবায় ব্যবস্থার মাধ্যমে সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন এবং বেকারত্ব দূরীকরণে কাজ করার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সমবায় সমিতির সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।