খুলনার কয়রা উপজেলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নতুন কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে অ্যাডভোকেট মোঃ আবু বকর সিদ্দিককে আহ্বায়ক এবং নাসরুল্লাহ শরীফকে সদস্য সচিব করা হয়েছে। শুক্রবার (৬ নভেম্বর) খুলনা জেলা এনসিপির আহবায়ক মাহমুদুল হাসান ফয়জুল্লাহ ও সদস্য সচিব আরিফুজ্জামান উজ্জ্বল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়।
সেই সাথে আগামী ৭ দিনের মধ্যে পুনাঙ্গ কমিটি গঠন করার নির্দেশনা দেওয়া হয়েছে। কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ মোক্তার হোসেন, যুগ্ম আহ্বায়ক এম. এম. আব্দুল ওহাব, আব্দুল কাদের রাজু, মোঃ জাহাঙ্গীর আলম। সিনিয়র যুগ্ম সদস্য সচিব আজহারুল ইসলাম এবং যুগ্ম সদস্য সচিব করা হয়েছে মোঃ শরীফুল ইসলাম, মোঃ আব্দুর রহিম ও শায়েখ ফরিদ উদ্দিনকে। এছাড়া সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন অধ্যক্ষ মোঃ জিল্লুর রহমান ও মোঃ রাসেল আহমেদ। দপ্তর সম্পাদক করা হয়েছে আতাউর রহমানকে। নবগঠিত কমিটির নেতৃবৃন্দ কয়রা উপজেলায় এনসিপির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করতে কাজ করবেন বলে আশা করা হচ্ছে।