কুষ্টিয়ার ৭৫- কুষ্টিয়া ১ দৌলতপুর আসন থেকে নির্বাচিত বিএনপি দলীয় সংসদ সদস্য, প্রতিরক্ষা মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় কমিটির সদস্য আলহাজ্ব রেজা আহমেদ বাচ্চু মোল্লা বৃহস্পতিবার বেলা তিনটায় দৌলতপুর উপজেলার তারাগুনিয়া ফুটবল মাঠ থেকে সারা দেশব্যাপী নতুনকুঁড়ি স্পোর্টস সিজন-২
২০২৬-২০২৭ শুভ উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান।এতে ভার্চুয়ালি অংশগ্রহণ করে তারাগুনিয়া ফুটবল মাঠে ফুটবল খেলার উদ্বোধন করেন সংসদ সদস্য আলহাজ্ব রেজা আহমেদ বাচ্চু মোল্লা। এ। সময় উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিন্দ্য গুহ, দৌলতপুর উপজেলা বিএনপির সেক্রেটারি
আলহাজ বিল্লাল হোসেন, বিএনপি নেতা সাবেক চেয়ারম্যান গোলাম মোস্তফা, জহুরুল করিম বিশ্বাস, অধ্যক্ষ রেজাউল করিম।এ ছাড়াও তারাগুনে মোহামেডান ক্লাবের কর্মকর্তা সদস্য বৃন্দ সহ বিএনপি অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।