চাটমোহর উপজেলা কৃষি অফিসে হট্টগোল

এফএনএস (হেলালুর রহমান জুয়েল; চাটমোহর, পাবনা) : | প্রকাশ: ৬ নভেম্বর, ২০২৬, ১১:৪৯ এএম
চাটমোহর উপজেলা কৃষি অফিসে হট্টগোল

পাবনার চাটমোহর উপজেলা কৃষি অফিসে হট্টগোলের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ১১টার দিকে একটি রাজনৈতিক দলের নেতা-কর্মীরা এই ঘটনা ঘটায় বলে জানা গেছে। এদিন কতিপয় নেতা দলবল নিয়ে উপজেলা কৃষি অফিসারের দপ্তরে প্রবেশ করেন। তারা উপজেলার বিভিন্ন ইউনিয়নের সারের ডিলার নিয়োগ,আওয়ামী লীগের ডিলার নিয়োগের অভিযোগ করাসহ মহিলাদের ডিলার নিয়োগের অভিযোগ করেন। ডিলার নিয়োগে আর্থিক লেনদেন ও দূর্নীতি করা হয়েছে বলে জানান এবং উপজেলা কৃষি অফিসারের কাছে জবাব চান। টেবিল চাপড়ে উচ্চস্বরে কথা বলে দূর্নীতির অভিযোগ ও প্রতিকার দাবি করেন। এসময় উপজেলা কৃষি অফিসের কর্মকর্তা ও কর্মচারিদের  মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েন। 

চাটমোহর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ কুন্তলা ঘোষ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,বিষয়টি ুপজেলা নির্বাহী অফিসার ও উর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। 

এ বিষয়ে চাটমোহর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও পার্শ্বডাঙ্গা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রবিউল করিম তারেক বলেন,‘কৃষি অফিসে দূর্নীতি হচ্ছে,আওয়ামী লীগের ৪জনসহ ৩ জন মহিলাকে সারের ডিলার নিয়োগ করা হয়েছে।  বেশি দামে সার বিক্রি করা হচ্ছে। কৃষি অফিসার এর সাথে জড়িত। আমড়া এই দূর্নীতি ও অনিয়মের প্রতিবাদ করতে গিয়েছিলাম। যে অফিসে দূর্নীতি হবে,সেই অফিসেই প্রতিবাদ করা হবে।’

চাটমোহর পৌর বিএনপির সভাপতি আসাদুজ্জামান আরশেদ বলেন,‘বিষয়টি আমি জানিনা,যা শুনেছি,তাতে সরকারি অফিসে গিয়ে হট্টগোল বা মব সৃষ্টি করা গ্রহণযোগ্য নয়। তারা বিএনপির মূল ধারার সাথে নেই। আমি এহেন ঘটনার তীব্র নিন্দা জানাই।

আপনার জেলার সংবাদ পড়তে