গ্যাস, বিদ্যুৎ সমস্যা সমাধানে সরকারের পদক্ষেপ সংবলিত লিফলেট বিতরণ

এফএনএস (সেলিম আহমেদ; ঈশ্বরদী, পাবনা) : | প্রকাশ: ৬ নভেম্বর, ২০২৬, ০৩:৩৭ পিএম
গ্যাস, বিদ্যুৎ সমস্যা সমাধানে সরকারের পদক্ষেপ সংবলিত লিফলেট বিতরণ

পাবনার ঈশ্বরদীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গ্যাস ও বিদ্যুৎ সমস্যাসহ বিভিন্ন সংকট মোকাবেলায় সরকারের তাৎক্ষনিক পদক্ষেপ সংবলিত লিফলেট বিতরণ করেছে ঈশ্বরদী পৌর বিএনপির নেতৃবৃন্দ। 

(০৬ নভেম্বর) দুপুরে ঈশ্বরদী বাজারের আশপাশের ব্যস্ততম এলাকায় সাধারণ পথচারী, ব্যবসায়ী ও যানবাহনের চালকদের মাঝে এই লিফলেট বিতরণ করা হয়। লিফলেট বিতরণকালে পৌর বিএনপির আহবায়ক মাহবুবুর রহমান পলাশ বলেন, দেশের বিদ্যমান গ্যাস ও বিদ্যুৎ সংকট নিরসনে এবং সর্বস্তরের মানুষের ভোগান্তি লাঘবে সরকার আন্তরিকতার সাথে তাৎক্ষণিক ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে। সংকট মোকাবিলায় বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি এবং জ্বালানি সরবরাহ ব্যবস্থার উন্নয়নে নেওয়া নানা উদ্যোগের সুফল শিগগিরই জনগণ পাবেন। সরকারের এসব বাস্তবমুখী উদ্যোগ সফল করতে সচেতনতার পাশাপাশি সর্বস্তরের জনগণের সহযোগিতাও কামনা করেন তারা।

লিফলেট বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন, পৌর বিএনপির আহবায়ক মাহবুবুর রহমান পলাশ, সিনিয়র যুগ্ন-আহবায়ক আজমল হোসেন ডাবলু, যুগ্ন আহবায়ক আতাউর রহমান পাতা, যুগ্ন-আহবায়ক আহবায়ক রফিকুল ইসলাম নয়ন, ঈশ্বরদী সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি রেজাউল করিম শাহীন, পৌর বিএনপি নেতা আব্দুল জব্বার, আব্দুল আজিজ, আকরাম রায়হান বাবু, পৌর যুবদলের সাবেক সভাপতি মোস্তাফা নূরে আলম শ্যামল, পৌর সেচ্ছাসেবক দলের আহবায়ক মামুনুর রশীদ নান্টু, ৮ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক এইচ এম জাকারিয়া,  পৌর বিএনপি নেতা সাঈফ হাসান সেলিম, ওহিদুজ্জামান মিন্টু, হাসানুজ্জামান খোকন, পৌর মহিলা দলের সভাপতি রোকেয়া হাসেম, সাংগঠনিক সম্পাদক নিপা আক্তার, পৌর জাসাস'র আহবায়ক সাথি খাতুন, ঈশ্বরদী সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি খালেদ বিন পার্থিব, সাধারণ সম্পাদক রিয়ামুল ইসলাম রিয়াম, সহ-সভাপতি ইমরান হোসেন, পাবনা জেলা ছাত্রদলের সাবেক সদস্য বিকি আগারওয়াল, মীর হুমায়ুন কবির জেহাদ ও সম্রাট হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

আপনার জেলার সংবাদ পড়তে