নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চর জুবলি ইউনিয়নে পানিতে ডুবে শামীম হোসেন (৭) নামে এক শিশু নিহত হয়েছে। বুধবার (৪ নভেম্বর) বিকেলে নিজ বাড়ির পুকুর থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। এরআগে, গতকাল মঙ্গলবার বিকেল থেকে নিখোঁজ ছিল। নিহত শামীম হোসেন ওই উপজেলার চরজুবলি ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের হারুনের ছেলে।
স্থানীয় সুত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার বিকাল থেকে পরিবারের অজ্ঞাতে সে নিখোঁজ হন। পরিবারের সদস্যরা শামীমকে বাড়িতে না পেয়ে খোঁজা খুঁজি করতে থাকে। পরে শামীকে না পেয়ে আজ বুধবার সকালে বাড়ির পুকুরে পানির সেচ পাম্প লাগিয়ে পানি কমায়। পুকুরের পানি কিছু কমার পর শামীমের মরদেহ পানিতে ভাসতে দেখে পরিবারের লোকজন। পরে তারা শামীমের মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়। তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল হাসান বলেন, পানিতে ডুবে শিশু মৃত্যুর বিষয়টি কেউ আমাকে জানায়নি।