খালিয়া সামাজিক উন্নয়ন ঐক্যপরিষদের বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত

এফএনএস (জাকির হোসেন; বালিয়াকান্দি, রাজবাড়ি) : | প্রকাশ: ৩ নভেম্বর, ২০২৬, ০৫:২৭ পিএম
খালিয়া সামাজিক উন্নয়ন ঐক্যপরিষদের বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের সামাজিক সংগঠন খালিয়া সামাজিক উন্নয়ন ঐক্যপরিষদের গ্রামে অবস্থানরত সদস্যদের উদ্যোগে সংগঠনের সার্বিক কার্যক্রম ও গ্রামের উন্নয়ন পরিকল্পনা নিয়ে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সংগঠনের সভাপতি মো. মাহবুব হোসাইন (রিপন)-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের চেয়ারম্যান মো. ফরিদুজ্জামান ফরিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি মো. সিরাজুল ইসলাম ও যুগ্ম সাধারণ সম্পাদক মো. আশরাফুল ইসলাম।

সভায় সংগঠনের সার্বিক কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং গ্রামের সামগ্রিক উন্নয়নে করণীয় বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় এলাকার সামাজিক উন্নয়ন, জনকল্যাণমূলক কর্মকাণ্ড এবং সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার বিষয়ে মতামত তুলে ধরেন উপস্থিত সদস্যরা।


আলোচনা সভায় সংগঠনের সাধারণ সম্পাদক মো. মিরাজুল ইসলামের সুস্থতা কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।


সভায় প্রধান অতিথি হিসেবে সংগঠনের চেয়ারম্যান মো. ফরিদুজ্জামান ফরিদের উপস্থিতি সদস্যদের মধ্যে উৎসাহ ও প্রাণচাঞ্চল্যের সৃষ্টি করে। এ সময় সংগঠনের ঐক্য, পারস্পরিক সহযোগিতা ও সম্মিলিত উদ্যোগের মাধ্যমে গ্রামের উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

পরিশেষে সভাপতি মো. মাহবুব হোসাইন (রিপন) সংগঠনের সঙ্গে সংশ্লিষ্ট সকলের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক মঙ্গল কামনা করে সভার সমাপ্তি ঘোষণা করেন।


সামাজিক ঐক্য, পারস্পরিক সহযোগিতা ও উন্নয়নের প্রত্যয় নিয়ে এগিয়ে যাক সবার প্রিয় সংগঠন ‘খালিয়া সামাজিক উন্নয়ন ঐক্যপরিষদ’ এমনটাই প্রত্যাশা রাখেন অনুষ্ঠানে উপস্থিত  অতিথিরা।

আপনার জেলার সংবাদ পড়তে