কোস্ট গার্ডের জরুরি সেবা ‘১৬১১১’-এ কল পেয়ে লঞ্চে অসুস্থ যাত্রীকে চিকিৎসা সহায়তা

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : | প্রকাশ: ৩ নভেম্বর, ২০২৬, ০৫:০১ পিএম
কোস্ট গার্ডের জরুরি সেবা ‘১৬১১১’-এ কল পেয়ে লঞ্চে অসুস্থ যাত্রীকে চিকিৎসা সহায়তা

কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর ‘১৬১১১’-এ কল পেয়ে মাঝনদীতে যাত্রীবাহী লঞ্চে এক অসুস্থ যাত্রীকে জরুরি চিকিৎসা সহায়তা দিয়েছে বাংলাদেশ কোস্ট গার্ড।

মঙ্গলবার (৩ নভেম্বর ২০২৬) সকালে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।


​কোস্ট গার্ড সূত্রে জানা যায়, মঙ্গলবার (৩ নভেম্বর) ভোরে চিকিৎসা শেষে এক ব্যক্তি ঢাকা থেকে বরিশালগামী ‘এমভি এম খান-৭’ নামক যাত্রীবাহী লঞ্চে করে বরিশালের দিকে রওনা দিয়েছিলেন। লঞ্চটি রাত ২টার দিকে চাঁদপুরের লালপুর সংলগ্ন এলাকায় পৌঁছালে ওই যাত্রীর শারীরিক অবস্থার মারাত্মক অবনতি ঘটে। এ সময় বিপাকে পড়ে লঞ্চের সুপারভাইজার দ্রুত কোস্ট গার্ডের জরুরি হটলাইন নম্বর ‘১৬১১১’-এ ফোন করে সহায়তা চান।


​সংবাদ পাওয়ার সাথে সাথেই কোস্ট গার্ড স্টেশন চাঁদপুর থেকে একটি বিশেষ মেডিকেল টিম দ্রুত দ্রুতগতিতে ঘটনাস্থলে পৌঁছে লঞ্চে অবস্থানরত অসুস্থ যাত্রীকে প্রাথমিক প্রয়োজনীয় চিকিৎসা সেবা প্রদান করে। এরপর রোগীর উন্নত চিকিৎসার ব্যবস্থা করতে কোস্ট গার্ডের নিজস্ব বোটযোগে তাকে দ্রুত চাঁদপুর লঞ্চঘাটে নিয়ে আসা হয়। পরবর্তীতে কোস্ট গার্ডের প্রত্যক্ষ তত্ত্বাবধানে একটি বেসরকারি অ্যাম্বুলেন্সে করে রোগীকে শ্যামলী কিডনি হাসপাতালে পাঠানো হয়।


​মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, “জনসাধারণের যেকোনো জরুরি প্রয়োজনে কোস্ট গার্ড সর্বদা নিয়োজিত রয়েছে এবং ভবিষ্যতেও এই ধরনের জনকল্যাণমূলক ও মানবিক কার্যক্রম অব্যাহত রাখবে।”

আপনার জেলার সংবাদ পড়তে