আগামী ২৬, ২৭ ও ২৮ নভেম্বর শেরপুরে তিন দিনব্যাপী জেলা ইজতেমা-২০২৬ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ উপলক্ষে গত শনিবার শেরপুরের নিজাম উদ্দিন আহমেদ মডেল কলেজ মাঠে ইজতেমার কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা হিসেবে খুঁটি স্থাপন ও উদ্বোধন করা হয়। এ সময় ঢাকা থেকে আসা তাবলিগ জামাতের মুরব্বিগণ, ইন্দোনেশিয়া থেকে আসা তাবলিগ জামাতের সদস্যবৃন্দ এবং শেরপুর জেলার বিভিন্ন পর্যায়ের তাবলিগ জামাতের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, আসন্ন জেলা ইজতেমাকে সফল ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। তিন দিনব্যাপী এ ইজতেমায় শেরপুর জেলাসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে ধর্মপ্রাণ মুসল্লিদের অংশগ্রহণের প্রত্যাশা করা হচ্ছে।