সেনবাগে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই, ক্ষতি ৫ লাখ টাকা

এফএনএস (মোঃ জাহাঙ্গীর আলম; সেনবাগ, নোয়াখালী) : | প্রকাশ: ১ নভেম্বর, ২০২৬, ০৬:০৫ পিএম
সেনবাগে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই, ক্ষতি ৫ লাখ টাকা

নোয়াখালীর সেনবাগে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে মোঃ রুবেল নামে এক ব্যক্তির বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৫ লাখ টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছেন বাড়ির মালিক। রোববার (১ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার ৫ নম্বর ছিলোনিয়া ইউনিয়নের উত্তর মানিকপুর গ্রামের মাজার বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, হঠাৎ রুবেলের বসতঘরে আগুনের সূত্রপাত হলে বাড়ির লোকজনের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরে সেনবাগ ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই বসতঘরটি পুড়ে ছাই হয়ে যায়। অগ্নিকাণ্ডের সত্যতা নিশ্চিত করে সেনবাগ ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার মোঃ মিনহাজ উদ্দিন জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

আপনার জেলার সংবাদ পড়তে