পোরশায় জাতীয় যুব দিবস পালন

এফএনএস (এম. রইচ উদ্দিন; পোরশা, নওগাঁ) : | প্রকাশ: ১ নভেম্বর, ২০২৬, ১২:৪২ পিএম
পোরশায় জাতীয় যুব দিবস পালন

"দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ" প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর পোরশায় জাতীয় যুব দিবস উদ্যাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষ্যে র‌্যালি, আলোচনা সভা ও যুব ঋণের চেক বিতরণ করা হয়। রবিবার সকালে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর এর যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এই কর্মসূচি পালিত হয়। এর আগে সকালে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার রাকিবুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় যুব উন্নয়ন কর্মকর্তা দেলোয়ার হোসেন, ইউআরসি ইন্সট্রাক্টর আশরাফুল আলম সহ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিরেন। সভা শেষে আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ৭ জন যুবক ও ৩ যুবতীর মাঝে ১১ লক্ষ টাকার যুব ঋণের চেক বিতরণ করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে