দেশ, জাতি ও ইসলামের কল্যাণে কাজ করছে বি.কে.এম

এফএনএস (এইচ এম শহীদুল ইসলাম; সিলেট) : | প্রকাশ: ৩১ অক্টোবর, ২০২৬, ০৫:৫৮ পিএম
দেশ, জাতি ও ইসলামের কল্যাণে কাজ করছে বি.কে.এম

বাংলাদেশ খেলাফত মজলিস (বি.কে.এম) প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণে ব্যাপক কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন সংগঠনটির সিলেট মহানগর সভাপতি জননেতা আলহাজ্ব মাওলানা এমরান আলম। তিনি বলেন, বাংলাদেশের সবুজ ভূখণ্ডে ইনসাফভিত্তিক কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে তৃণমূল পর্যায়ে সংগঠনের দাওয়াতি কার্যক্রম হিকমত ও প্রজ্ঞার সঙ্গে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে হবে। মানবতার কল্যাণ সাধন ও মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে খেলাফতভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণ করতে হবে। আল্লাহর জমিনে তাঁর আইন প্রতিষ্ঠার মাধ্যমেই সমাজে প্রকৃত শান্তি ও শৃঙ্খলা ফিরে আসতে পারে।শুক্রবার (৩০ অক্টোবর) বাংলাদেশ খেলাফত মজলিস (বি.কে.এম) সিলেট মহানগরীর ৬নং ওয়ার্ড শাখার উদ্যোগে আয়োজিত এক দাওয়াতি মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্থানীয় একটি কার্যালয়ে শাখা সভাপতি ক্বারী মাওলানা আবুল হোসাইনের সভাপতিত্বে এ মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগরীর সহ-সভাপতি প্রিন্সিপাল পীর মাওলানা আব্দুল জব্বার ও সাধারণ সম্পাদক মুহাম্মদ আব্দুল গাফফার।

প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব মাওলানা এমরান আলম আরও বলেন, উপমহাদেশের শ্রেষ্ঠ শায়খুল হাদিস ও বাংলাদেশ খেলাফত মজলিসের প্রতিষ্ঠাতা সাবেক আমীর আল্লামা আজিজুল হক (রহ.)-এর নেতৃত্বে ১৯৮৯ সালের ৮ ডিসেম্বর সংগঠনটি প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

মাহফিলে উপস্থিত দায়িত্বশীলদের মতামতের ভিত্তিতে বাংলাদেশ খেলাফত মজলিসের ৬নং ওয়ার্ড শাখার ৩১ সদস্যবিশিষ্ট কমিটি পুনর্গঠন করা হয়।

পুনর্গঠিত কমিটির দায়িত্বশীলরা হলেন, সভাপতি ক্বারী মাওলানা আবুল হোসাইন, সহ-সভাপতি আলবীর আহমদ ও নাইম আহমদ, সাধারণ সম্পাদক আব্দুল আহাদ, সহ-সাধারণ সম্পাদক ইউনুস আহমদ, জুবেল আহমদ ও আব্দুল করিম, বায়তুল মাল সম্পাদক রাসেল আহমদ, প্রশিক্ষণ সম্পাদক ইমাদ আহমদ এবং প্রচার সম্পাদক ইব্রাহীম আলী।

কমিটির সদস্যরা হলেন, মাওলানা জুনায়েদ আহমদ, ক্বারী রাহুল আহমদ, শাব্বির আহমদ, সাজ্জাদ আহমদ, তাহাজ্জুদ আহমদ, নাজমুল হাসান, রিফাত আহমদ, মুহিম আহমদ, জুবায়ের হাসান, কামাল দেওয়ান, আরিফ বিল্লাহ ও মুহাম্মদ আব্দুল্লাহ।

মাহফিলে সংগঠনের স্থানীয় পর্যায়ের নেতাকর্মী ও দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে