মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়নের হোসেন্দী গ্রামের এই শিক্ষার্থীর কৃতিতপূর্ণ অর্জনে উপজেলার একমাত্র ট্যালেন্টপুল বৃত্তি পাওয়ার গৌরব অর্জন করেছে সে। নিহা’র এই অসামান্য সাফল্যে হোসেন্দী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খবিরুল আলম তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে দোয়া প্রকাশ করেছেন। একই সাথে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি রফিকুল ইসলাম মাসুম তাকে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জানিয়ে বলেন, "আমাদের স্কুলের ছাত্র একমাত্র ট্যালেন্টপুল বৃত্তি পেয়ে স্কুলের মুখ উজ্জ্বল করেছে। আমরা তার জন্য দোয়া করি সে যেন ভবিষ্যতে মানুষের মতো মানুষ হতে পারে।" এসএসসি পরীক্ষায় একমাত্র ট্যালেন্টপুল বৃত্তি পাওয়া ছাত্র নাঈম ইসলাম নিহা,বলেন আমার খুব ইচ্ছা আমি ঠিকমতো লেখাপড়া করে ডাক্তার হতে পারি তাই আমি সবার কাছে দোয়া চাই।