মুন্সীগঞ্জে বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও চিকিৎসা প্রদান

এফএনএস (মোঃ মাহাবুবুর রহমান; মুন্সীগঞ্জ ) : | প্রকাশ: ২৯ অক্টোবর, ২০২৬, ০৭:৫৯ পিএম
মুন্সীগঞ্জে বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও চিকিৎসা প্রদান

মুন্সীগঞ্জ সদর উপজেলার সুখবাসপুরে  বছিরননেছা উচ্চ বিদ্যালয়ে লায়ন ক্লাবের  আয়োজনে আজ বৃহস্পতিদিনব্যাপী বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও সাধারণ চিকিৎসা প্রদান করা হয়েছে।

লায়ন ক্লাব অব ঢাকা , জেলা ৩১৫ এ  এর আয়োজনে চক্ষু চিকিৎসা শিবিরে প্রায় ৬ শতাধিক রোগীকে চিকিৎসা সেবা প্রদান করা হয়। এ সময় রোগীদের বিনামূল্যে ঔষধ ও চশমা প্রদান করা হয়েছে।যে সকল রোগীর চোখে ছানি পাওয়া গেছে তাদের পরবর্তীতে  বাংলাদেশ লায়ন্স চক্ষু হাসপাতাল , আগারগাঁও ঢাকায় বিনা করচে অপারেশন করা হবে এবং প্রয়োজনীয় সেবা প্রদান করা হবে। এ সময় উপস্থিত ছিলেন লায়ন ক্লাব অব ঢাকার সভাপতি লায়ন মুনাদির ইসলাম পিএমজোফে, সাধারণ সম্পাদক লায়ন মোঃ জাহিদ আনোয়ার খান ,লায়ন আনিসুর রহমান , লায়ন সাবাহ খালেদ,  লায়ন জহুরা খাতুন, রামপাল ইউনয়ন বিএনপির সাবেক সভাপতি শফিকুর ইসলাম শওকত এবং বছিরননেছা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী রফিকুল ইসলাম।

আপনার জেলার সংবাদ পড়তে