দৌলতপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে ২৮ অক্টোবর বুধবার দুপুরে দৌলতপুর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে দৌলতপুর উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ বেনজির আহমেদ বাচ্চুর সভাপতিত্বে প্রতিষ্ঠাবার্ষির আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন দৌলতপুর উপজেলা বিএনপির অন্যতম নেতা মোঃশামীম রেজা মোল্লা, প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সেক্রেটারি আলহাজ্ব বিল্লাল হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ শেরআলী সবুজ,অধ্যাপক আতাউর রহমান আতাউর,বিএনপি নেতা সাবেক চেয়ারম্যান আলহাজ্ব গোলাম মোস্তফা, মোঃ জহুরুল করিম বিশ্বাস,অধ্যক্ষ রেজাউল করিম, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ রাশেদুল হক শামীম, যুবদল নেতা মোঃ মাহবুবুর রহমান, মিজানুর রহমান মজনু, রিনেট আলরাজী,মনি লস্কর, ছাত্রদলের আহ্বায়ক মোঃ মাসুদুজ্জামান রুবেল, ছাত্রদল নেতা মোঃ মিঠু শেখ, মোঃসোহাগ ইসলাম।এছাড়াও বিএনপি ও যুবদলের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এ প্রতিষ্ঠা বার্ষিকীকে ঘিরে স্থানীয বিএনপি ও যুবদলের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা ছিল লক্ষণীয়। অনুষ্ঠানে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর তাৎপর্য, সংগঠনের সাংগঠনিক কার্যক্রম, দলীয় শৃঙ্খলা ও নেতাকর্মীদের মধ্যে পারস্পরিক ঐক্য আরও জোরদার করার বিষয়ে আলোচনা করা হয়। এ সময় সংগঠনের কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে আরও গতিশীল করা এবং দলের সাংগঠনিক ভিত্তি সুদৃঢ় করার প্রত্যাশা ব্যক্ত করে বক্তারা যুবদলের সাংগঠনিক কার্যক্রমে নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি সংগঠনের আদর্শ ও লক্ষ্য সামনে রেখে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়। তাঁদের মতে, যেকোনো রাজনৈতিক সংগঠনের কার্যক্রমকে গতিশীল রাখতে সাংগঠনিক শৃঙ্খলা, পারস্পরিক সহযোগিতা ও তৃণমূলের নেতাকর্মীদের সম্পৃক্ততা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রতিষ্ঠাবার্ষিকী শুধু একটি সংগঠনের প্রতিষ্ঠার দিন উদযাপন নয়, বরং অতীতের কার্যক্রম পর্যালোচনা, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণ এবং সাংগঠনিক শক্তি বৃদ্ধির অঙ্গীকার পুনর্ব্যক্ত করারও একটি উপলক্ষ। সেই লক্ষ্য সামনে রেখে দৌলতপুরে যুবদলের নেতাকর্মীরা সংগঠনের কার্যক্রম আরও বেগবান করতে প্রত্যাশা ব্যক্ত ও করেন।অনুষ্ঠানের মধ্য দিয়ে যুবদলের নেতাকর্মীদের মধ্যে সাংগঠনিক ঐক্য, পারস্পরিক সৌহার্দ্য ও দলীয় কার্যক্রমে আরও সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।