কিশোরগঞ্জের বাজিতপুর ও নিকলীতে গত বুধবার বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। উপজেলা যুবদলের সভাপতি এম আবুল খায়েরের সভাপতিত্বে র্যালী, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাজিতপুর-নিকলী বিএনপি মনোনীত প্রার্থী সৈয়দ এহসানুল হুদা, পৌর বিএনপির সভাপতি-সাবেক মেয়র এহসান কুফিয়া, সাবেক উপজেলা বিএনপির সহ-সভাপতি কায়ুম খান হেলাল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক জসিম মাহমুদ জসিম, জেলা যুবদলের সহ-সভাপতি এড. শাহ আলম, কিশোরগঞ্জ জেলা যুবদলের সহ-সভাপতি এমদাদুল ইসলাম কহিনুর, যুবদলের সাবেক সভাপতি কায়সার মাহমুদ রিপন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সোহেল মাহমুদ, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ফজলুল হক, মোঃ সোহরাব হোসেন, বাজিতপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কবির হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো: রনি ভূইয়া, আশরাফুল ইসলাম সোহেল অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন আনিসুর রহমান খোকন। এদিকে গত বুধবার সকালে নিকলী উপজেলা হল রুমে যুবদলের যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম লিটনের সভাপতিত্বে ও সদস্য সচিব সাইফুল ইসলামের সঞ্চালনায় প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি বদরুল মোমেন মিঠু, সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম তালুকদার হেলিম সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।