ইসলামপুরে একই সঙ্গে দুই ব্যক্তির জানাজা অনুষ্ঠিত

এফএনএস (এস এম এ হালিম দুলাল; জামালপুর) : | প্রকাশ: ২৮ অক্টোবর, ২০২৬, ০৭:৫০ পিএম
ইসলামপুরে একই সঙ্গে দুই ব্যক্তির জানাজা অনুষ্ঠিত

জামালপুরের ইসলামপুরে উপজেলা বিএনপির সহ-সভাপতি ও গাইবান্ধা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাহমুদ হাসান কবির মঞ্জিল (৬২) এবং ইসলামপুর পৌরসভার সাবেক ২ নম্বর ওয়ার্ড কমিশনার মঞ্জুরুল হকের বাবা আব্দুল মজিদ মন্ডলের (১০৩) জানাজা একই সঙ্গে অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) বাদ জোহর ইসলামপুরের জনতা মাঠে তাঁদের জানাজা অনুষ্ঠিত হয়। মাহমুদ হাসান কবির মঞ্জিল জামালপুর-২ (ইসলামপুর) আসনের সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবুর ছোট ভাই। তিনি এক কন্যা সন্তানসহ অসংখ্য আত্মীয়স্বজন, সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মেয়ে কানাডা প্রবাসী। তিনি গত রাতে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হলে দ্রুত হানপাতালে নিয়ে যান সেখানে কর্মরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন।

অপরদিকে, আব্দুল মজিদ মন্ডল বাধ্যক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১০৩ বছর। তিনি পাঁচ ছেলে, তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। একই দিনে দুই বিশিষ্ট ব্যক্তির মৃত্যুতে ইসলামপুর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তাঁদের মৃত্যুতে রাজনৈতিক নেতৃবৃন্দ, স্বজন, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

আপনার জেলার সংবাদ পড়তে