মোল্লাহাটে অনলাইন হয়রানি প্রতিরোধে অংশীজনদের সমন্বয় সভা

এফএনএস (এম এম মফিজুর রহমান; মোল্লাহাট, বাগেরহাট) : | প্রকাশ: ২৮ অক্টোবর, ২০২৬, ০৭:৩৬ পিএম
মোল্লাহাটে অনলাইন হয়রানি প্রতিরোধে অংশীজনদের সমন্বয় সভা

বাগেরহাটের মোল্লাহাটে শিশু ও যুবদের নিরাপদ ডিজিটাল পরিবেশ নিশ্চিত করা, অনলাইন হয়রানি ও সহিংসতা প্রতিরোধ এবং ভুক্তভোগীদের সুরক্ষায় অংশীজনদের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) উপজেলা পরিষদ মিলনায়তনে ইনসিডিন বাংলাদেশ বাস্তবায়িত ‘ঝঢ়বধশ টঢ়!’ প্রকল্পের আওতায় এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিৃলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমনা আইরিন। সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সুশীল সমাজ সংগঠনের (সিএসও) প্রতিনিধি এবং শিশু ও যুব প্রতিনিধিরা অংশ নেন। আলোচনায় অনলাইন হয়রানি ও সহিংসতা প্রতিরোধ, ডিজিটাল নিরাপত্তা বিষয়ে সচেতনতা বৃদ্ধি, ভুক্তভোগীদের কার্যকর সহায়তা ও রেফারেল ব্যবস্থা জোরদার এবং বাল্যবিবাহ প্রতিরোধে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়। সভায় অংশগ্রহণকারীরা শিশু ও যুবদের অধিকার সুরক্ষা, ঝুঁকিতে থাকা ব্যক্তিদের শনাক্তকরণ এবং সংশ্লিষ্ট সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় ও সহযোগিতা বৃদ্ধিতে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার করেন। ইউএনও সুমনা আইরিন তাঁর বক্তব্যে এ বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

সভাটি সঞ্চালনা করেন ইনসিডিন বাংলাদেশের ‘ঝঢ়বধশ টঢ়!’ প্রকল্পের প্রকল্প সমন্বয়ক রাফিউল আলী। সার্বিক আয়োজন ও তত্ত্বাবধানে ছিলেন প্রকল্প কর্মকর্তা মো. মঈন খান এবং কমিউনিটি অর্গানাইজার সৈয়দ মারুফুল ইসলাম ও রেখা পারভীন। ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে এবং টেরে ডেস হোমস নেদারল্যান্ডসের নেতৃত্বে বাস্তবায়িত ‘ঝঢ়বধশ টঢ়!’ প্রকল্পটি শিশু ও যুবদের ডিজিটাল অধিকার সুরক্ষা এবং নিরাপদ অনলাইন পরিবেশ গড়ে তুলতে কাজ করছে।

আপনার জেলার সংবাদ পড়তে