কালীগঞ্জে ডোপ টেষ্টে মাদকসেবী ৩০ জনকে কারাদন্ড

এফএনএস (টিপু সুলতান; কালীগঞ্জ, ঝিনাইদহ) : | প্রকাশ: ২৮ অক্টোবর, ২০২৬, ০৪:৩৫ পিএম
কালীগঞ্জে ডোপ টেষ্টে মাদকসেবী ৩০ জনকে কারাদন্ড

ঝিনাইদহের কালীগঞ্জে চলতি মাসে প্রায় ৩০ জনের অধিক মাদকসেবীকে ডোপ টেষ্ট করিয়ে আদালতের মাধ্যমে সাজা দিয়ে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ। সবশেষ মঙ্গলবার পুলিশের অভিযানে গ্রেফতার ৫ জন মাদকসেবীকে কারাদন্ডাদেশ দেওয়া হয়েছে।মাদকবিরোধী অভিযানে গ্রেফতারকৃতদের ডোপ টেস্ট পজিটিভ হওয়ায় বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।   

কালীগঞ্জ থানা পুলিশ বলেন, মঙ্গলবার উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৫জন মাদকসেবীকে গ্রেফতার করে। তাদেরকে ডোপ টেষ্টের জন্য ঝিনাইদহ হাসপাতালে পাঠালে রেজাল্ট পজেটিভ হওয়ায় তাদের আদালতে সোপর্দ্দ করেন। আদালত মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬(১) এর ২১ ধারা অনুযায়ী গ্রেফতারকৃত কালীগঞ্জ উপজেলার ষাটবাড়ীয়া গ্রামের জুয়েল মন্ডল (৩৫) কে এক বছরের সশ্রম কারাদন্ড ও এক হাজার টাকা অর্থদন্ড, বালিয়াডাঙ্গা গ্রামের সম্রাট মির্জা (১৯) কে ১০  মাসের সশ্রম কারাদন্ড ও এক হাজার টাকা অর্থদন্ড, মাহিন ইসলাম (২০) ও ইমন মির্জা (২৮) কে ০৭ মাসের সশ্রম কারাদন্ড ও পাঁচশত টাকা অর্থদন্ড এবং ঈশ্বরবা গ্রামের সম্রাট বিশ্বাস (২০) কে ১০ মাসের সশ্রম কারাদন্ড ও এক হাজার টাকা অর্থদন্ড দেন। সেখান থেকে তাদের জেল হাজতে পাঠানো হয়।   কালীগঞ্জ থানার ওসি জুলফিকার আলী জানান, জেলা পুলিশের নির্দ্দেশনায় মাদক বিরোধী অভিযানে চলতি মাসে ৩০ জনকে গ্রেফতার করা হয়। ডোপ টেষ্টে পজেটিভদের আদালতে সোপর্দ্দের পর সাজা দিয়ে তাদেরকে জেল হাজতে পাঠানো হঢেছে। পুলিশের এ অভিযান অব্যহত থাকবে বলেও জানান।

আপনার জেলার সংবাদ পড়তে