জেলা প্রশাসনের আয়োজনে

চাঁদপুর শারদীয় দুর্গোৎসব পরবর্তী মূল্যায়ন সভা

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : | প্রকাশ: ২৭ অক্টোবর, ২০২৬, ০৩:২১ পিএম
চাঁদপুর শারদীয় দুর্গোৎসব পরবর্তী মূল্যায়ন সভা

শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গোৎসব সম্পন্ন হওয়ার পর এর সার্বিক বিষয় নিয়ে চাঁদপুর জেলা প্রশাসনের আয়োজনে একটি মূল্যায়ন সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার(২৭ অক্টোবর) বেলা বারোটায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক। সভাপতিত্ব করেন চাঁদপুর জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান।

মূল্যায়ন সভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উজালা রানী চাকমা, জেলা পুলিশ সুপার প্রতিনিধি অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মো.খায়রুল কবীরসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি, চাঁদপুর প্রেস ক্লাবের নেতৃবৃন্দ, চাঁদপুর জেলা পূজা উদযাপন পরিষদ এবং বিভিন্ন উপজেলার পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। সভায় শারদীয় দুর্গোৎসব অত্যন্ত সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপিত হওয়ায় সন্তোষ প্রকাশ করা হয়। উৎসব চলাকালীন আইনশৃঙ্খলা রক্ষা, ট্রাফিক ব্যবস্থাপনা এবং সার্বিক নিরাপত্তায় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা রাজনৈতিক দলের নেতাকর্মীদের সহযোগিতা  প্রশংসিত হয়।

 চাঁদপুরের ঐতিহাসিক সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য বজায় রেখে আগামীতেও যেকোনো জাতীয় ও ধর্মীয় উৎসব একইভাবে উদযাপনের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। সভায় বক্তারা সফলভাবে দুর্গোৎসব সম্পন্ন করায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে এই সম্প্রীতির ধারা আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেন।

আপনার জেলার সংবাদ পড়তে