মামলার আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়ালো ও নীরব ভূমিকা পুলিশ

এফএনএস (মোঃ আমিরুল ইসলাম নয়ন; গজারিয়া, মুন্সীগঞ্জ) : | প্রকাশ: ২৭ অক্টোবর, ২০২৬, ১২:০১ পিএম
মামলার আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়ালো ও নীরব ভূমিকা পুলিশ

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর ইউনিয়নের নয়াকান্দি গ্রামে বসত বাড়িতে হামলা ভাঙচুর ও লুটপাটের এর ঘটনায় থানায় মামলা হলেও এখনো কোন আসামিকে গ্রেফতার করতে পারিনি পুলিশ। উল্টো মামলার আসামিরা প্রকাশক এলাকায়  ঘুরে বেড়াচ্ছেন এবং বাঁধি পক্ষকে হুমকি দিচ্ছেন বলে অভিযোগ উঠেছে। আসামিরা এলাকায় স্বাভাবিক চলাফেরা করলো ও পুলিশ তাদেরকে গ্রেফতার না করায় চরম নিরাপত্তাহীনতায় ও হতাশার মধ্যে দিন কাটাচ্ছেন ভুক্তভোগীর পরিবার। 

গত ২৩ শে অক্টোবর বিকেলে উপজেলার ভবেরচর ইউনিয়নে নয়াকান্দি গ্রামে ইউপি সদস্য ইলিয়াস প্রধানের নেতৃত্বে সংগঠিত ওই হামলার  এক অন্তঃসত্তা নারীসহ অত্যন্ত ৭ জন আহত হয়েছিলেন। এই ঘটনায় গত ২৪ অক্টোবর গজারিয়া থানায়  দশ জনের নাম লিখে করে অজ্ঞাত নামা আরো ৫/৬ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন ভুক্তভোগী বাবুল হোসেন। স্থানীয় সূত্রে জানা গেছে, মামলার অধিকাংশ আসামী এলাকায় অবস্থান করে স্বাভাবিক কাজকর্ম চালিয়ে যাচ্ছেন। কিন্তু পুলিশ তাদেরকে গ্রেফতার করছে না মামলার অন্যতম আসামি ভবেরচর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য ইলিয়াস প্রধানকে মঙ্গলবার সকালে ইউনিয়ন পরিষদে বসে দাপ্তরিক কাজকর্ম চালিয়ে গেছে। এদিকে মামলার অন্যতম আসামী আলোচিত আসামী রিফাত ও জিওনের নেতৃত্বে ১৫/ ২০ সদস্য একটি কিশোর গ্যাং সক্রিয় রয়েছে বলে অভিযোগ রয়েছে। তারা এলাকা প্রকাশ্য ঘুরে  বেড়াচ্ছে

এবং মামলা তুলে নিতে ভুক্তভোগী পরিবারকে প্রকাশ্যে হুমকি দিচ্ছে। আসামিদের এমন দাপটের অবস্থানে স্থানীয় সাধারণ মানুষ ও মামলারবাদীপক্ষ  পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে। এ বিষয়ে মামলার বাদি বাবুল হোসেন হতাশা প্রকাশ করে বলেন, ঘটনার পর থানায় মামলা করেছি। পুলিশ আমাদের আসামিদের গ্রেফতার আশ্বাস দিয়েছেন এখনো কেউ আটক হয়নি। আসামিরা এলাকায় প্রকাশ্য ঘোরাফেরা করছে এবং আমাদের প্রকাশ্য হুমকি দিচ্ছে। আমরা চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছি। এ বিষয়ে গজারিয়া থানার অফিসার ইনচার্জ নকিব আকরাম হোসেন বলেন, মামলা দায়েরের পর আসামিরা গ্রেফতারের জন্য পুলিশ সর্বোচ্চ চেষ্টায় অভ্যত রয়েছে। আশা করছি অচিরেই তাদেরকে আইনের আওতায় আনতে সক্ষম হব।

আপনার জেলার সংবাদ পড়তে