সভাপতি চাঁন মিয়া, সেক্রেটারী শরিফুল

হোসেন্দীতে ইসলামী আন্দোলন বাংলাদেশের ইউনিয়ন কমিটি গঠন

এফএনএস (মোঃ আমিরুল ইসলাম নয়ন; গজারিয়া, মুন্সীগঞ্জ) : | প্রকাশ: ২৭ অক্টোবর, ২০২৬, ০৬:০৭ পিএম
হোসেন্দীতে ইসলামী আন্দোলন বাংলাদেশের ইউনিয়ন কমিটি গঠন

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়নে ইসলামী আন্দোলন বাংলাদেশ হোসেন্দী ইউনিয়ন শাখার নতুন কমিটি গঠন ও এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (২৭ অক্টোবর, ২০২৬) হোসেন্দী মদীনাতুল উলূম মাদরাসায় এই সভার আয়োজন করা হয়। নবগঠিত এই কমিটিতে মোঃ চাঁন মিয়া মোল্লাকে সভাপতি এবং মোঃ শরিফুল ইসলামকে সেক্রেটারী নির্বাচিত করা হয়েছে। কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদের দায়িত্বে রয়েছেন- সহ-সভাপতি মোঃ বাদল প্রধান, জয়েন্ট সেক্রেটারী মোঃ মোজাম্মেল এবং সাংগঠনিক সম্পাদক মোঃ শামীম মিয়া।

অনুষ্ঠিত আলোচনা সভা ও কমিটি গঠন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মুন্সিগঞ্জ জেলা শাখার সহ-প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মোঃ দুলাল মাষ্টার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব আমানুল্লাহ সাহেব এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ গজারিয়া উপজেলা শাখার সহ-সভাপতি আলহাজ্ব জাহাঙ্গীর নকতী সাহেব। হোসেন্দী ইউনিয়ন শাখার নবনির্বাচিত সভাপতি মোঃ চাঁন মিয়া মোল্লার সভাপতিত্বে সভাটি সফলভাবে সম্পন্ন হয়। কমিটি গঠন ও আলোচনা সভা শেষে ইসলাম, দেশ, জাতি এবং সকল কবরবাসীর রুহের মাগফিরাত ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পুরো অনুষ্ঠান ও দোয়ার সার্বিক তত্ত্বাবধান ও পরিচালনা করেন মুফতী আব্দুল্লাহ মাহবুব কাসেমী।

আপনার জেলার সংবাদ পড়তে