এবার কুয়াকাটায় হোটেল কক্ষের আলমীরার মধ্য থেকে পর্যটক দম্পতির ১৫ হাজার টাকা গায়েব হয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় পর্যটক ছায়মা জাহান সর্মি মহিপুর থানায় একটি অভিযোগ দিয়েছিলেন। হোটেল সী ক্রাউনে ২২ অক্টোবর সন্ধ্যায় এমন ঘটনা ঘটে। তিনি হোটেল ম্যানেজর ফজলু মোল্লা, স্টাফ জিলহাজ ও রিয়াজকে অভিযুক্ত হিসেবে দায়ী করেছেন। তবে পুলিশের হস্তক্ষেপে ১৫ হাজার টাকা ওই রাতেই ফেরত দিয়ে হোটেল কর্তৃপক্ষ পর্যটকের সঙ্গে রফা করেছেন। অভিযোগে বলা হয়েছে, স্বপরিবারে বরিশাল থেকে ছায়মা জাহান সর্মি-ইমন গাজী দম্পতি ২২ অক্টোবর বিকাল সাড়ে তিনটায় তারা ওই হোটেলের ২০৭ নম্বর কক্ষে ওঠেন। তাঁদের সঙ্গে থাকা স্বজনরা ৪১১ ও ২১০ নম্বর কক্ষে ওঠেন। এ দম্পতি একটু ফ্রেশ হয়ে বিচে ঘুরতে যান। সন্ধ্যায় রুমে ঢুকে আলমীরায় রাখা ব্যাগের মধ্যে কাপড়-চোপড় আগাছোলা দেখতে পান। পার্টস খোলা সেখানে থাকা ৭০ হাজার টাকা থেকে ১৫ টাকা নেই। ৫৫ হাজার ছিল। বিষয়টি তিনি প্রথমে হোটেল ম্যানেজার ফজলুকে জানান। ফজলু জানান রুম পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়েছে। এর বেশি কিছু নয়। টাকা খোয়া যাওয়ার বিষয়টি নিয়ে তালবাহানা করেন। ভুক্তভোগী পর্যটক ছয়মা জানান সর্মি জানান, পরবর্তিতে থানা পুলিশে অভিযোগ দিয়ে বিষয়টির প্রতিকার পেয়েছেন। এর আগে পরিবারের অন্যান্য সদস্য নিয়ে কুয়াকাটা ভ্রমণের জন্য এই দম্পতি অনলাইনে টিকেট কাটেন। পরে এসে এমন বিব্রতকর পরিস্থিতির শিকার হয়েছেন। মহিপুর থানার ওসি মোঃ শামীম হাওলাদার জানান, বিষয়টি হোটেল কর্তৃপক্ষ গেস্টদের সঙ্গে ফয়সালা করেছেন।