সোনারগাঁয়ে দৈনিক কালের সমসজ পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উৎযাপন

এফএনএস (ফজলে রাব্বী সোহেল; সোনারগাঁও, নারায়ণগঞ্জ) : | প্রকাশ: ২৫ অক্টোবর, ২০২৬, ১২:৩৩ পিএম
সোনারগাঁয়ে দৈনিক কালের সমসজ পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উৎযাপন

এফএনএস (ফজলে রাব্বী সোহেল; সোনারগাঁও, নারায়ণগঞ্জ) : দৈনিক কালের সমসজ পত্রিকার ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উৎযাপন উপলক্ষে গতকাল শনিবার সন্ধ্যায় সোনারগাঁয়ে অনলাইন ভিত্তিক ব্যবসাপ্রতিষ্ঠান সেবাজ কার্যালয়ে এক জাক জমক পূর্ণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় । অনুষ্ঠানে সেবাজের পরিচালক সিব্বির আহমেদ সাব্বিরের সভাপতিত্বে ও দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার সোনারগাঁ প্রতিনিধি সামির সরকারের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক ও মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী মোঃ আতাউর রহমান । বক্তব্য রাখেন সোনারগাঁও প্রেস ক্লাবের সহ-সভাপতি ও দৈনিক আমার দেশ পত্রিকার সোনারগাঁ প্রতিনিধি ফজলে রাব্বী সোহেল, সোনারগাঁ উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ, উপজেলা যুবদল নেতা রাকিব হাসান, মোগরাপাড়া ইউনিয়ন যুবদলের আহবায়ক বাবুল হোসেন, দৈনিক দেশবার্তা পত্রিকার সোনারগাঁ প্রতিনিধি এরশাদ হুসাইন অন্য, দৈনিক যায়যায়দিন পত্রিকার সোনারগাঁ প্রতিনিধি কামরুজ্জামান রানা, মানবাধিকার কর্মী মশিউর আলম, দৈনিক কালের সমাজ পত্রিকার সোনারগাঁ প্রতিনিধি মোঃ অহিদুল্লাহ প্রমুখ বক্তব্য রাখেন।প্রধান অতিথি আতাউর রহমান তার বক্তব্যে বলেন, প্রতিটি সাংবাদিকদের সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় ও দেশের উন্নয়নে কাজ করতে হবে। সাংবাদিকদের মনে রাখতে হবে সাদাকে সাদা এবং কালোকে কালোই লিখতে হবে। সত্যকে প্রতিষ্ঠা করাই প্রকৃত সাংবাদিকের কাজ।

আপনার জেলার সংবাদ পড়তে