আশাশুনি উপজেলার প্রতাপনগরে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে প্রভাষক মাওঃ রহমাত উল্লাহ ইন্তেকাল করেছেন। শনিবার (২৪ অক্টোবর) বিকাল ৩.৩০ টার দিকে তিনি ইন্তেকাল করেন। প্রতাপনগরের সুলতান আহমেদ ময়রার একমাত্র সন্তান আনুলিয়া মদিনাতুল উলুম সিনিয়র মাদ্রাসার আরবি প্রভাষক মাওঃ রহমাত উল্লাহ নিজ বাড়িতে ধান খেতে মটর লাইনের মাধ্যমে পানি দিচ্ছিলেন। ঘটনার সময় বিদ্যুৎ স্পৃষ্টে তিনি মৃত্যু বরণ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃতকালে তিনি মা, বাবা, স্ত্রী ও ২ পুত্র সন্তান রেখে যান। রবিবার সকাল ৯ টায় মরহুমের জানাযার সালাত অনুষ্ঠিত হবে বলে পারিবারিক সূত্রে জানান হয়েছে।