পাবনার চাটমোহর উপজেলার পার্শ্বডাঙ্গা ইউনিয়নের শুকুরভাঙ্গা গ্রামের বাসিন্দা,পার্শ্বডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি,চাটমোহর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আজাহার আলী সরকার (৭৫) আর নেই। বুধবার (২১ অক্টোবর) ভোর ৩টায় নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী,১ ছেলে,৩ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্খী রেখে গেছেন। গতকাল বুধবার বাদ জোহর উপজেলার গুয়াখড়া রেলওয়ে খেলার মাঠে তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়। পরে রাষ্ট্রীয় মর্যাদায় স্থানীয় কবরস্থানে দাফন করা হয়।