রাজশাহী বিভাগীয় কমিশনার ও অতিরিক্ত সচিব ইউসুফ আলীকে স্ট্যান্ড রিলিজ করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। মঙ্গলবার (২০ অক্টোবর) বদলির আদেশ জারির পরই রাজশাহী ছাড়েন তিনি। তাঁর স্থলে ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে রেজাউল আলম সরকারকে। মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊনি-১ শাখার উপসচিব জেতী প্রু স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ইউসুফ আলীকে বদলি করা হয়। এর আগে মঙ্গলবার বিকেলে রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরে অবতরণ করে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বহনকারী উড়োজাহাজ। রাজশাহীতে জনসভা শেষে সন্ধ্যা ৭টার দিকে একই উড়োজাহাজে ঢাকা ফিরে যান প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীকে বিদায় জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার ইউসুফ আলী। এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে হাত মেলানোর সময় তিনি প্রটোকল ভেঙে কিছুটা ঝুঁকে সামনে এগিয়ে আসেন। ওই ঘটনার পরপরই ইউসুফ আলীকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করার আদেশ জারি হয়।