চাঁদপুরে চলমান মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬ উপলক্ষে জেলা মৎস্য বিভাগের উদ্যোগে বিস্তৃত অভিযান, পরিদর্শনাদি ও মোবাইল কোর্ট পরিচালিত হচ্ছে। গত ১৯ অক্টোবর ২০২৬ তারিখের তথ্যানুযায়ী, জেলাজুড়ে মা ইলিশ রক্ষায় অভিযান জোরদার করেছে স্থানীয় প্রশাসন ও মৎস্য বিভাগ।
জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ফখরুল ইসলামের স্বাক্ষরিত এক পরিসংখ্যান থেকে জানা যায়, ১৯ অক্টোবর ২০২৬ তারিখে জেলার চার উপজেলায় (মতলব উত্তর, মতলব দক্ষিণ, হাইমচর ও চাঁদপুর সদর) মোট ৩টি মোবাইল কোর্ট ও ১৪টি অভিযান পরিচালনা করা হয়। এ সময় ১টি অবতরণ কেন্দ্র, ১২টি মাছঘাট, ৬৩টি আড়ত এবং ১৪টি বাজার পরিদর্শন করা হয়। একই দিনে অভিযানে ০.০১ মেট্রিক টন ইলিশ এবং ০.৩৭১ লক্ষ মিটার জাল জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৮ লক্ষ টাকা। চাঁদপুর সদর উপজেলায় অভিযানকালে ২২টি মামলা দায়ের করা হয় এবং ২২ জন অসাধু জেলেকে আটক করে জেলহাজতে পাঠানো হয়। পাশাপাশি ০.০৪৪ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়।
পূর্বের জেরসহ চাঁদপুর জেলায় এ পর্যন্ত মোট সর্বমোট ৪০টি মোবাইল কোর্ট এবং ১৩৪টি অভিযান পরিচালিত হয়েছে। এখন পর্যন্ত মোট পরিদর্শনের তালিকায় রয়েছে ২৭টি অবতরণ কেন্দ্র, ১৬৫টি মাছঘাট, ৭৭৩টি আড়ত এবং ১৮১টি বাজার। অভিযানের শুরু থেকে এ পর্যন্ত সর্বমোট ১.৮৩৮ মেট্রিক টন ইলিশ এবং ৬.২২৬ লক্ষ মিটার জাল জব্দ করা হয়েছে, যার আনুমানিক মূল্য দাঁড়ায় ১২৫.২১ লক্ষ টাকা। জেলাজুড়ে এ পর্যন্ত মোট ১০৬টি মামলা দায়ের করা হয়েছে, ২.৩৭৬ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়েছে এবং নিয়ম অমান্য করায় ১১৪ জন জেলেকে জেলহাজতে পাঠানো হয়েছে। জেলা মৎস্য বিভাগ জানায়, মা ইলিশ রক্ষায় নদ-নদীতে এ ধরনের কঠোর ও সতর্ক নজরদারি অব্যাহত থাকবে।