আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট

কালিয়াকৈরে ইবনে সিনা ঔষধ কারখানায় ভয়াবহ আগুন

আব্দুল আলিম অভি; কালিয়াকৈর, গাজীপুর | প্রকাশ: ১৭ অক্টোবর, ২০২৬, ০৭:০৫ পিএম
কালিয়াকৈরে ইবনে সিনা ঔষধ কারখানায় ভয়াবহ আগুন
কালিয়াকৈরে ইবনে সিনা ঔষধ কারখানায় ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুরস্থ ইবনে সিনা ঔষধ কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট একযোগে কাজ শুরু করে সন্ধ্যা পৌনে ৬ টায় আগুন নিয়ন্ত্রণে আনেন । ফায়ার সার্ভিস, কারখানা কর্তৃপক্ষ ও স্থানীয় একাধিক সুত্র জানায়, শনিবার বিকেল পৌনে ৫ টার দিকে ইবনে সিনা ঔষধ কারখানার হারবাল সেকশনে আগুনের সুত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পরে। প্রথমে কারখানার নিজস্ব প্রযুক্তিতে আগুন নেভানোর চেষ্টা করে ব্যার্থ হয়। পরে ফায়ার সার্ভিস কে খবর দেওয়া হলে তারা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চালায়। কালিয়াকৈর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার ইফতেখার হোসেন চৌধুরী রায়হান জানান, আগুন লাগার খবর পেয়ে আমাদের ৪ টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে একযোগে চেষ্টা চালায়। তারা পৌনে ৫থেকে শুরু করে প্রায় ১ ঘন্টা আপ্রাণ চেষ্টা চালিয়ে সন্ধ্যা পৌনে ৬ আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এই মুহূর্তে বলা যাচ্ছে না। ইবনে সিনা ঔষধ কারখানার হারবাল সেকশনের এডমিন অফিসার আনিসুর রহমান বিশ্বাস জানান, আমাদের কারখানার গোডাউন থেকে বৈদ্যুতিক শক সার্কিটের মাধ্যমে আগুনের সুত্রপাত হয়।পরে ফায়ার সার্ভিস কর্মী ও স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। কালিয়াকৈর থানা পুলিশের অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম জানান, আগুন সংবাদ পেয়ে আমার তাৎক্ষণিক ঘটনাস্থলে এসেছি , আগুন নিয়ন্ত্রণে আমাদের করণীয় চেষ্টা চালিয়ে যাচ্ছি। আব্দুল আলীম অভি কালিয়াকৈর ০১৭১২৮৮৬২২৯
আপনার জেলার সংবাদ পড়তে